দাদার ঘর ঠিক করতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

১৪ জুলাই ২০২৩, ১০:০৭ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:৩৬ AM
বিদ্যুতায়িত হয়ে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে

বিদ্যুতায়িত হয়ে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে © প্রতীকী ছবি

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃতায়িত হয়ে মো. সবুজ মিয়া (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুজন। বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যায় প্রতিবেশির ঘর ঠিক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

সবুজ সদর উপজেলার কাঁচিচর নামা গ্রামের মো. আমিনুল ইসলামের ছেলে। সে কাঁচিচর ডিএম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। আহত হয়েছে মো. মাহমুদুল হাসান (১৬) ও ইব্রাহিম (১৪)। মাহমুদুল কুড়িগ্রাম সদর হাসপাতালে ও ইব্রাহিম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

স্থানীয়রা জানান, স্থানীয় কয়েকজন মিলে সবুজের দাদা মো. কাচুয়া মামুদের থাকার ঘর ঠিক করছিল। টিনের চালের অংশটি কাঁধে নিয়ে যাওয়ার সময় বিদ্যুৎয়ের তারে লেগে চালটি বিদ্যুতায়িত হয়। এ অবস্থায় সবাই চালটি মাটিতে ফেলে দিলে সবুজ, মাহমুদুল ও ইব্রাহিম আটকা পড়ে।

পাশে থাকা লোকজন বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তিনজনকে সদর হাসপাতালে নেওয়ার পথে সবুজের মৃত্যু হয়। ঘোগাদহ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. আব্দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কুড়িগ্রাম সদর থানার ওসি শেখ মোহাম্মদ ফরিদ হোসেন বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close