ধানমন্ডিতে ছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা

০৪ জুলাই ২০২৩, ০৬:২৬ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৪ AM
ধানমন্ডির এই ভবনেই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে

ধানমন্ডির এই ভবনেই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে © সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ১৫ নম্বর এলাকায় শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আজ মঙ্গলবার দুপুরে মামলাটি নথিভুক্ত করা হয়।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম।

তিনি বলেন, সোমবার সন্ধ্যায় ধানমন্ডির ১৫ নম্বর এলাকার ৩/এ নম্বরের একটি ভবনের ছাদে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের শিকার ভুক্তভোগী ওই ছাত্রী নিজে থানায় এসে অভিযোগ করেছেন। আমরা তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠাই।

ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে পারভেজ ইসলাম বলেন, ভিকটিম জানায় অভিযুক্ত ছেলেটির সঙ্গে তাঁর গতকালই পরিচয় হয়। এরপর ছেলেটি তাঁকে ছাদে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এদিকে ভবনটির সিসিটিভি ফুটেজে দেখে দুজনকে আগে থেকে পরিচিত মনে হয়েছে। তাঁরা স্বাভাবিকভাবে ভবনে প্রবেশ করেছেন।

পারভেজ ইসলাম আরও বলেন, মেয়েটির বাসা মোহাম্মদপুর এলাকায়। তিনি একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। আমরা তার পরিবারের মাধ্যমে জানতে পেরেছি গতকাল তিনি রাগ করে বাসা থেকে বের হয়ে আসেন। তার বাবা থানায় একটি মামলা দায়ের করছেন। তবে ভুক্তভোগী অভিযুক্ত ছেলেটির নামটি বলছেন না।

হামের প্রাদুর্ভাব, কক্সবাজারে এক মাসে শতাধিক শিশু হাসপাতালে…
  • ৩১ মার্চ ২০২৬
নিখোঁজ ১৬ জেলেকে ফিরে পেতে পরিবারের আকুতি
  • ৩১ মার্চ ২০২৬
চাকসু নেতার ওপর হামলার প্রতিবাদে চবিতে মানববন্ধন
  • ৩১ মার্চ ২০২৬
বদলি করা হলো কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবকে
  • ৩১ মার্চ ২০২৬
তদন্ত কমিটির মুখোমুখি হয়েছেন বুলবুলও
  • ৩১ মার্চ ২০২৬
‘নতুন পে কমিশন গঠনের দাবি’, দেবপ্রিয় ভট্টাচার্যের বক্তব্যের…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence