২১ ঘণ্টা পর পাওয়া গেল স্কুলছাত্র সিয়ামের মরদেহ

০১ জুলাই ২০২৩, ১১:২৫ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
ব্রহ্মপুত্র নদ থেকে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে

ব্রহ্মপুত্র নদ থেকে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে © প্রতীকী ছবি

ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২১ ঘণ্টা পর স্কুলছাত্র সিয়ামের (১৫) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের অলিপুরা এলাকায় এ ঘটনা ঘটেছে। শনিবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুজন কুমার হালদার। এর আগে শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে নিখোঁজ হয় কিশোর। সিয়াম উপজেলার নাজিরপুর এলাকার সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার অলিপুরা ব্রিজের নিচে বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে স্রোতে তলিয়ে যায় সিয়াম। এ সময় বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে আত্মীয়-স্বজনদের জানায়। তারা  ফায়ার সার্ভিসকে জানালে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে।

স্টেশন অফিসার সুজন কুমার হালদার জানান, শুক্রবার দুপুরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চলে। তবে কিশোরের কোনও খোঁজ পাওয়া যায়নি। শনিবার সকাল থেকে পুনরায় উদ্ধার কাজ শুরু করে ঘটনাস্থলের এলাকা থেকেই মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
অভিশংসন করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক এনএএসিপির
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিজয়ের দাবি, আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র ‘শর্ত মেনেছে’…
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়া ছাড়া ট্রাম্পের কাছে ভালো কোন…
  • ০৮ এপ্রিল ২০২৬
হামলা স্থগিত ট্রাম্পের, ২ সপ্তাহের জন্য হরমুজ খুলতে সম্মত ই…
  • ০৮ এপ্রিল ২০২৬
আজ সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ এপ্রিল ২০২৬
close