বেগমগঞ্জে মাছ চুরি দেখে ফেলায় ব্যবসায়ীকে হত্যা: গ্রেফতার-০১

১১ জুন ২০২৩, ০৩:৩০ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০০ AM
হত্যাকাণ্ডের শিকার ব্যবসায়ী দুলাল চন্দ্র দাস

হত্যাকাণ্ডের শিকার ব্যবসায়ী দুলাল চন্দ্র দাস © সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জে মাছ চুরি দেখে ফেলায় ব্যবসায়ী দুলাল চন্দ্র দাসকে (৫০) গলা কেটে হত্যা করে লাশ চেয়ারে বসিয়ে রেখে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে।  

গ্রেফতারকৃত আবদুর রব ওরফে আবুল (৪০) উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের আলমপুর গ্রামের মৃত মালেকের ছেলে।  

রবিবার (১১ জুন) বেলা সাড়ে ১১টার এক প্রেস কনফারেন্সে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। এর আগে, শুক্রবার গভীর রাতে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নর টঙ্গির পাড় এলাকার চিত্ত বাবুর দিঘিতে এ ঘটনা ঘটে। ঘটনার পর তাৎক্ষণিক এক আসামিকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সুপার জানায়, রাজগঞ্জ ইউনিয়নের আলমপুর গ্রামের বাসিন্দা আবদুর রব ওরফে আবুল (৪০) ও বাদশা নামে এক যুবক ৪/৫ দিন আগে রাত এলাকার একটি পুকুর থেকে মাছ চুরি করে। বিষয়টি নিহত দুলাল দেখে পুকুরের মালিককে জানায়। পুকুরের মালিক রব মিয়া এ নিয়ে আবুল ও বাদশাকে গালমন্দ করে। এ নিয়ে ভিকটিম ও তাদের মাঝে একটি বিরোধ দেখা দেয়। এ ঘটনার প্রতিশোধ নিতে আবুল হোসেন বাদশার সাথে পরামর্শ করে। পরিকল্পনা অনুসারে শুক্রবার (৯জুন) দিবাগত রাত ৩টার দিকে তারা দুইজন দুলাল যেখানে মাছ পাহারা দেয় সেই প্রজেক্টে যায়। তখন দুলাল ঘুমন্ত অবস্থায় ছিল। ওই সময় তারা অতর্কিতভাবে দুলালের ওপর আক্রমণ চালায়। আবুল হোসেন দুলালের গলায় ক্ষুর দিয়ে পোচ দেয় এবং বাদশা দুলালকে এলোপাতাড়ি  কুপিয়ে জখম করে হত্যা করে।

পুলিশ সুপার আরও জানায়, পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ক্ষুর ও চাপাতি খাল থেকে উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্ত্রী বকুল রানী দাস বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  ওই মামলা আবুলকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে। অপর পলাতক আসামিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

পটিয়ায় বাসচাপায় দুমড়ে-মুচড়ে গেল দুটি অটোরিকশা ও একটি ইজিবাইক
  • ২৮ মার্চ ২০২৬
এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে থাকছেন যারা
  • ২৮ মার্চ ২০২৬
তেল আবিবে ইরানের মাল্টি-ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা, হতাহত ৫
  • ২৮ মার্চ ২০২৬
নতুন পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়, আগের পোশাকে ফিরতে সরকার কাজ…
  • ২৮ মার্চ ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মিন…
  • ২৮ মার্চ ২০২৬
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence