কলেজছাত্রী প্রীতি হত্যা: রোমহর্ষক হওয়ায় জামিন পাবেন না আসামি

২৩ মে ২০২৩, ১০:২৮ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৪ AM
কলেজছাত্রী সামিয়া আফরিন ওরফে প্রীতি

কলেজছাত্রী সামিয়া আফরিন ওরফে প্রীতি © ফাইল ছবি

আলোচিত আওয়ামী লীগ নেতা টিপু ও কলেজছাত্রী প্রীতি হত্যার অস্ত্র সরবরাহকারী জিতুকে জামিন দেননি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (২৩ মে) রোমহর্ষক হওয়ায় জামিন না দিয়ে বলেন, আরও তিন মাস জেলে থাক আসামি। আগামী ২১ আগস্ট পরবর্তী শুনানি হবে।

এর আগে গত ১৬ মে দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নাম আসলেও তথ্য গোপন করে ইমরান হোসেন জিতু জামিন নেন। তিনি মতিঝিল থানা আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যার অন্যতম আসামি। জবানবন্দিতে নাম থাকার তথ্য গোপন করে আপিল বিভাগ থেকে জামিন নেন আসামি জিতু।

বিষয়টি জানার পরদিনই আদালতের নজরে আনে রাষ্ট্রপক্ষ। একইসঙ্গে জামিন আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে গত ১৭ মে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ জামিন আদেশ প্রত্যাহার করেন।

ঢাকার শাহজাহানপুরে আমতলা মসজিদ এলাকায় গত বছরের ২৪ মার্চ রাতে গুলিতে নিহত হন জাহিদুল ইসললাম। সে সময় ঘটনাস্থলে থাকা কলেজছাত্রী সামিয়া আফরিন ওরফে প্রীতিও গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ মামলায় ১০ জুন দুবাই থেকে দেশে ফিরিয়ে আনা হয় সুমন সিকদার ওরফে মুসাকে।

মুসার জবানবন্দিতে জিতুর নাম আসে। এতে বলা হয়, জিতুর একটি অস্ত্র এ হত্যাকাণ্ডে ব্যবহারের জন্য সরবরাহ করা হয়। হত্যাকাণ্ডে জিতুর সম্পৃক্ততার কথা জবানবন্দিতে উঠে আসে। এ মামলায় ১০ নভেম্বর চার্জশিট দাখিল করা পর্যন্ত জিতুকে জামিন দেন বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ।

এ জামিন স্থগিত চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। পরে ৫ ডিসেম্বর চেম্বার আদালত হাইকোর্টের জামিন স্থগিত করেন। আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের বেঞ্চে পাঠানো হয়। ১৬ মে আপিল বিভাগের দুই নম্বর বেঞ্চে আবেদনটি শুনানির জন্য আসে। সেখানেই তথ্য গোপন করে জামিন নেন জিতু।

নতুন কেনা বাড়িতে ফেরা হল না ড্যাফোডিলের সাবেক ছাত্রের, নিউই…
  • ০৭ এপ্রিল ২০২৬
পুরো একটি সভ্যতা আজ রাতে ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ায় ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন রাবিপ্রবির শিক্ষার্থ…
  • ০৭ এপ্রিল ২০২৬
চুপিসারে বিসিবি ছাড়লেন বুলবুল
  • ০৭ এপ্রিল ২০২৬
হাসপাতালে স্বাস্থ্যবিধি, ওষুধে উপাদানের ঘাটতির অভিযোগ খোদ স…
  • ০৭ এপ্রিল ২০২৬
রামগঞ্জে চেক জালিয়াতির মামলায় ছাত্রদল নেতা আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
close