জবির হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

২১ মে ২০২৩, ০৭:২৪ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৫ AM

© ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে এক ছাত্রীকে তিন ঘণ্টা ধরে নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

কমিটিতে আহবায়ক হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম। অপর দুইজন হলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ ও সহকারী প্রক্টর শাহনাজ পারভীন। 

তদন্ত কমিটির আহবায়ক বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম  বলেন, কমিটি গঠনের বিষয়ে আজ আমি চিঠি পেয়েছি। আজ যেহেতু চিঠি পেয়েছি আগামীকাল থেকে এ নিয়ে কাজ শুরু করব। যত দ্রুত সম্ভব আমরা তদন্ত প্রতিবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট হস্তান্তর করব। 

প্রসঙ্গত, গত ১৬ মে রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ১২ তলায় ১২০৩ নং রুমে প্রায় তিন ঘন্টা ধরে চারুকলা বিভাগের এক ছাত্রীর ওপর নির্যাতনের অভিযোগ উঠে একই হলের অপর কয়েকজন ছাত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় পরদিন ১৭ মে হল প্রভোস্টের মাধ্যমে উপাচার্য বরাবর অভিযোগপত্র দেন ভুক্তভোগী ওই ছাত্রী। অভিযুক্তরা হলেন তন্বী, ইশিতা, ফাল্গুনী আক্তার, নিনজা শিকদার, ইরা ও নাজমুন নাহার স্বর্ণা। তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত বলে জানা গেছে।

জকসুর উদ্যোগে পরীক্ষামূলকভাবে চালু হলো স্টারলিংক
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জকসুর উদ্যোগে পরীক্ষামূলকভাবে চালু হলো স্টারলিংক
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিষয় পছন্দক্রম শুরু ৮ ফেব্রুয়ারি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহবান ছাত্রদলের, অন্য…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
এক্স অ্যাকাউন্টে কুরুচিপূর্ণ পোস্ট: এবার বিক্ষোভের ঘোষণা জা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
চোরাই পথ কেন— এক্স অ্যাকাউন্টের পোস্ট নিয়ে যা বললেন জামায়াত…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬