১৪ গরুর সঙ্গে নিজের প্রাণটাও গেল সজিবের

১৭ মে ২০২৩, ০৯:০৯ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৯ AM
বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে

বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে © প্রতীকী ছবি

পাবনার ঈশ্বরদীতে বজ্রপাতে ১৪টি গরুসহ সজিব হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যায় উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কামালপুরের চরে এ ঘটনা ঘটে। মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতের কবলে পড়েন তিনি।

নিহত সজিব কামালপুর গ্রামের আলহাজ্ব প্রামাণিকের ছেলে। স্থানীয়রা জানান, সজিব প্রতিদিনের মদো মঙ্গলবার সকালে খামারের ৪১টি গরু নিয়ে কামালপুরের চরের যান। সন্ধ্যায় বাড়িতে ফিরে আসার সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এত ১৪টি গরুসহ তিনি ঘটনাস্থলেই মারা যান।

বৃষ্টি শেষে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ১৪টি গরুর মৃত্যুতে ১০ লক্ষাধিক টাকার আক্ষতি হয়েছে বলে জানান স্থানীয়রা।

বাবা আলহাজ্ব প্রামাণিক বলেন, বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে আমি ফোনে ছেলেকে বাড়ি চলে আসতে বলি। ফেরার পথে ছেলের জীবন চলে গেলো। কোনভাবেই মেনে নিতে পারছি না। ছেলেই সংসারের হাল ধরেছিল।

ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার বলেন, বজ্রপাতে ১৪ গরুসহ কৃষক নিহত হয়েছেন। মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। উপজেলা প্রশাসন থেকে পরিবারটিকে আর্থিক সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close