ছাত্রীর সঙ্গে ভিডিও ভাইরালের পর আত্মগোপনে কারমাইকেল শিক্ষক

১০ মে ২০২৩, ০৯:৩৬ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৮ AM

© সংগৃহীত

রংপুর কারমাইকেল কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক জনাব আহসান উল ফেরদৌসের সাথে সেই কলেজের এক ছাত্রীর ‘ব্যক্তিগত ভিডিও আলাপচারিতা’ সোস্যাল মিডিয়াতে ভাইরাল হয়। গত রোববার (৭ মে) কৈফিয়ত তলব করে তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে একটি পত্র দেন অধ্যক্ষ অধ্যাপক আমজাদ হোসেন।  

বুধবার (১০ মে) এ বিষয়ে জানতে কারমাইকেল কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক আহসান উল ফেরদৌসের মুঠোফোনে একাধিকবার কল করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। এখন পর্যন্ত অধ্যক্ষের পত্রের জবাবনা দিয়ে বিভাগীয় প্রধান বরাবর ১৫ দিনের মেডিকেল ছুটি নিয়ে লাপাত্তা রয়েছেন ওই শিক্ষক।

অধ্যক্ষ কৈফিয়ত তলবে উল্লেখ করেন ‘সাধারণ শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে জানা গেল, আপনার (জনাব আহসান উল ফেরদৌস, আইডি নম্বর-১০১১০১২, প্রভাষক, অর্থনীতি) নৈতিক স্খলনজনিত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা একজন শিক্ষক হিসেবে লজ্জাজনক, মানহানিকর এবং এই কলেজের সুপ্রাচীন ঐতিহ্যকে ম্লান করেছে। এমতাবস্থায় কেন আপনার বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ করা হবে না, তা এই পত্র প্রাপ্তির ৩ (তিন) কার্যবিসের মধ্যে লিখিত জবাব দেওয়ার জন্য অনুরোধ করা হল।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ছাত্রীর সঙ্গে শিক্ষকের এমন লজ্জাজনক ও মানহানিকর ভিডিও ভাইরালের ঘটনায় তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, সে বিষয়ে কলেজের অর্থনীতি বিভাগ আজ বুধবার দুপুরে বিভাগের সেমিনার কক্ষে এক জরুরি বৈঠক করে। বৈঠকে প্রভাষক আহসান উল ফেরদৌসের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কারমাইকেল কলেজে ১৯৮২ সালে অধ্যয়নকারী এবং বর্তমানে এই প্রতিষ্ঠানের একটি বিভাগের প্রধান এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, শিক্ষক-ছাত্রীর সঙ্গে এমন লজ্জাজনক ঘটনা এবারই প্রথম। আমাদের মাথা নিচু হয়ে গেছে। ক্যাম্পাসে যেন আসতেই লজ্জা লাগছে। আমি মনে করি কর্তৃপক্ষ এ বিষয়ে কঠোর হবে।

কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন বলেন, ভিডিওর বিষয়টি শিক্ষার্থীদের পক্ষ থেকে আমার নজরে আসলে আমি ওই শিক্ষককে তলব করে কৈফিয়ত নোটিশ দিলেও কোনও জবাব পাই নি। জবাব দেয় কি না সেটা আমরা দেখব। এরপর আইনগত প্রক্রিয়া অব্যাহত রাখব।

রাজধানীতে ১১৭টি চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
  • ১২ এপ্রিল ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুটের ‘কিং কোবরা’ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি একটি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসিকে ভারপ্রাপ্ত ভিসির দায়…
  • ১২ এপ্রিল ২০২৬
১০ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ
  • ১২ এপ্রিল ২০২৬
শত্রুদের জন্য হরমুজ প্রণালিকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি…
  • ১২ এপ্রিল ২০২৬