গায়ে হলুদের রাতে প্রেমিকার আত্মহত্যা, প্রেমিকের বিষপান

০৫ মে ২০২৩, ০৯:৫৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৩ AM

© সংগৃহীত

কুমিল্লায় গায়ে হলুদের রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন শারমিন আক্তার (২৩) নামের এক যুবতী। শুক্রবার (৫ মে) ভোরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। সকালে খবর শুনে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালান তার সাবেক প্রেমিক রনি। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ।

নিহতের শারমিন আক্তারের গ্রামের বাড়ি সদর উপজেলার কাকিয়ারচর এলাকায়। নগরীর বাগিচাগাঁও এলাকায় তারা ভাড়া থাকতেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, হলুদ অনুষ্ঠানে শারমিন আক্তারের সঙ্গে দেখা করতে যান তার প্রাক্তন প্রেমিক রনি। দলবল নিয়ে এসে শারমিন আক্তারকে এ বিয়ে না করার জন্য অনুনয় বিনয় করেন তিনি। পরে সবার মধ্যস্থতায় রনি হলুদ অনুষ্ঠান থেকে চলে যান। তারপর ভোর রাতের দিকে হলুদ অনুষ্ঠান শেষ হলে নিজের বাসায় ফিরে নিজের শয়ন কক্ষে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন শারমিন।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। শুক্রবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে কঠোর নির্দেশনা জারি
  • ১২ এপ্রিল ২০২৬
রাজধানীতে ১১৭টি চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
  • ১২ এপ্রিল ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুটের ‘কিং কোবরা’ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬