পটুয়াখালীতে চতুর্থ শ্রেণি পড়ুয়া ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

০৪ মে ২০২৩, ০৭:৪৪ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM
বাউফল থানা

বাউফল থানা © ফাইল ছবি

পটুয়াখালীর বাউফল উপজেলায় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ফারজানা আক্তারের (১০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৪ মে) সকালে উপজেলার ৭নং বগা ইউনিয়নের চন্দনবাড়িয়া গ্রামের চৌকিদার বাড়ীর নিজ বাসা থেকে ফারজানার লাশ উদ্ধার করা হয়। নিহত ফারজানা ওই গ্রামের আবুল হোসেন সিকদারের মেয়ে।

ঘটনার সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে ফারজানার ভাই ইমরান বাড়ির পাশে মুগডাল তুলতে যায়। সকাল ৯টার দিকে ভাত খাওয়ার জন্য বাসায় ফিরে ফারাজানাকে ঘরের চালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার শুরু করেন। এ সময় বাসায় অন্য কেউ ছিল না। খবর পেয়ে বগা পুলিশ ফাঁড়ির এসআই বাদল কৃষ্ণ ঘটনাস্থলে পৌঁছে ফারজানার লাশ উদ্ধার করেন। 

বাউফল থানার ওসি আরিচুল হক দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ও তদন্ত সাপেক্ষে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু, পরিবারে শোকের মাতম
  • ০৮ এপ্রিল ২০২৬
শেষ মুহূর্তের গোলে আর্সেনালের কষ্টার্জিত জয়
  • ০৮ এপ্রিল ২০২৬
অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫ শ্যালো মেশিন ধ্বংস
  • ০৮ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল অনার্স ভর্তি আবেদনের সময় বা…
  • ০৮ এপ্রিল ২০২৬
চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদকে হারাল বায়ার্ন
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের ১৫ শর্তকে ‘অগ্রহণযোগ্য’ বলল ইরান, কী আছে এতে?
  • ০৮ এপ্রিল ২০২৬
close