ফোন চালাতে বাধা দেয়ায় ফাঁস নিলেন এসএসসি পরীক্ষার্থী

০৩ মে ২০২৩, ০৩:৪৩ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৬ AM
প্রতীকী

প্রতীকী © ফাইল ছবি

যশোরের বেনাপোলে তন্বী মন্ডল (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (৩ মে) ভোরে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামে নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত তন্বী মন্ডল বালুন্ডা গ্রামের জেলে পাড়ার শ্রীরাম মন্ডলে মেয়ে। তিনি এ বছর বালুন্ডা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

পরিবার জানা যায়, মঙ্গলবার রাতে পড়ার সময় মোবাইল ব্যবহার করছিল তন্বী। মোবাইল ব্যবহার করতে দেখে তার মা শ্রীমতি বিলাসী রানী তাকে বকাবকি করেন। এতে সে মায়ের ওপর অভিমান করে নিজ ঘরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।

তন্বী মন্ডলের মা ভোরে ঘুম থেকে উঠে জানালা দিয়ে ঘরের মধ্যে ফ্যানের সঙ্গে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখেন। এরপর পরিবারের লোকজনসহ প্রতিবেশীকে ডাকাডাকি করে মেয়ের ঝুলন্ত মরদেহ নিচে নামানো হয়।

আরও পড়ুন: এসএসসি পরীক্ষার কেন্দ্রে অনিয়ম, সচিবকে অব্যাহতি

বেনাপোল পৌর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, বালুন্ডা গ্রাম থেকে তন্বী মন্ডল  নামে এক এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। কেন, কী কারণে আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ যশোর মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

১০ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ
  • ১২ এপ্রিল ২০২৬
শত্রুদের জন্য হরমুজ প্রণালিকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি…
  • ১২ এপ্রিল ২০২৬
বাংলাদেশের উচ্চশিক্ষা: সংকট ও সম্ভাবনা
  • ১২ এপ্রিল ২০২৬
ফের ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি দিলেন ট্রাম্প
  • ১২ এপ্রিল ২০২৬
কঠোর প্রধানমন্ত্রী, এমপি-মন্ত্রীদের কর্মকাণ্ডে গোয়েন্দা নজর…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রতারণা ও অর্থ জালিয়াতির অভিযোগ অ্যালায়েন্স কনসালটেন্সির…
  • ১২ এপ্রিল ২০২৬