বাঁশঝাড় থেকে মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার

২৯ অক্টোবর ২০২৬, ০৮:১৪ PM
শেখ হোসেন আলী

শেখ হোসেন আলী © সংগৃহীত

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় শেখ হোসেন আলী নামে এক মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ বাঁশঝাড় থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার দর্শা মন্তনী এলাকায় নিজ বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ হোসেন আলীর সঙ্গে পরিবারের সদস্যদের বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ ছিল। এর জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে দর্শা এলাকায় এক বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধারের খবর পায় পুলিশ। পরে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়।

ওসি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমাতে যান শেখ হোসেন আলী। রাত ৩টার দিকে তার স্ত্রী ঘুম থেকে উঠে তাকে পাশে না পেয়ে পরিবারের অন্য সদস্যদের নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সকাল ৬টার দিকে বাড়ির পাশের বাঁশঝাড়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।

শফিকুল ইসলাম আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি কীভাবে বাঁশঝাড়ে গিয়ে ঝুলন্ত অবস্থায় ছিলেন, তা তদন্ত শেষ হওয়ার পর নিশ্চিতভাবে বলা যাবে।

প্রবাসী শ্রমিকদের নিরাপত্তায় ব্যর্থ মন্ত্রণালয় ও দূতাবাসের …
  • ২৯ অক্টোবর ২০২৬
ব্রাজিলের দল ঘোষণা করবেন আনচেলত্তি, রাফিনিয়াকে নিয়ে শঙ্কা
  • ২৯ অক্টোবর ২০২৬
দেশের ইন্টেরিয়র ডিজাইন শিল্পে পেশাগত দক্ষতা ও মানোন্নয়নের …
  • ২৯ অক্টোবর ২০২৬
যাঁদের হাতে জাতির প্রথম অক্ষর, তাঁদের জীবনের শেষ অধ্যায়ে ম…
  • ২৯ অক্টোবর ২০২৬
বাঁশঝাড় থেকে মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার
  • ২৯ অক্টোবর ২০২৬
বিয়ের দাবিতে ১০০ ফুট টাওয়ারের মাথায় তরুণী, শেষ পর্যন্ত অনলা…
  • ২৯ অক্টোবর ২০২৬