কলেজছাত্রীকে জোর করে সিঁদুর পড়ানোর চেষ্টা, আটক অর্ধশত বয়সী ব্যক্তি

০৩ মে ২০২৩, ০৩:০৩ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৬ AM
অভিযুক্ত তপন কুমার ঘোষ

অভিযুক্ত তপন কুমার ঘোষ © সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পৌর ফয়লা এলাকায় এক কলেজছাত্রীকে জোর করে কপালে সিঁদুর পরাতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন তপন কুমার ঘোষ (৫০) নামে এক ব্যক্তি। বুধবার (৩ মে) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। এরপর অভিযুক্তকে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা।

অভিযুক্ত তপন কুমার ঘোষ উপজেলার খেদাপাড়া এলাকার গোপাল চন্দ্র ঘোষের ছেলে। তিনি বিবাহিত এবং তার ১০ম শ্রেণিতে পড়ুয়া ছেলে রয়েছে। ভুক্তভোগী শহীদ নুর আলী কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে কোলা সড়ক দিয়ে শহীদ নূর আলী কলেজে যাচ্ছিল একাদশ শ্রেণির ৩ শিক্ষার্থী। এ সময় তাদের পিছু নেন তপন কুমার ঘোষ নামের ওই ব্যক্তি। হঠাৎ ফয়লা এলাকায় পেছন দিক থেকে একটি মেয়েকে জাপটে ধরে কপালে সিঁদুর পরানোর চেষ্টা করেন তপন। এ সময় ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে থাকা দুই বান্ধবীর চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসেন। স্থানীয়দের আসতে দেখে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তপন। পরে কয়েকজন তার পিছু নিয়ে ধরে ফেলে। এরপর কলেজের অধ্যক্ষ রাশেদ সাত্তার তরুকে বিষয়টি জানালে তিনি পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে তাকে আটক করে।

আরও পড়ুন: বিয়ের আগে পাবলিকের অনুমতি নেয়া উচিৎ ছিল সালমানের!

ভুক্তভুগীর বাবা জানান, গত ১ বছর ধরে তার মেয়েকে বিভিন্ন সময়ে উত্ত্যক্ত করে আসছিলেন তপন। এ নিয়ে গ্রাম পর্যায়েও বিষয়টি মীমাংসার চেষ্টাও করা হয়েছে। কিন্তু কোনো সমাধান হয়নি। বুধবার তার মেয়ে কলেজে যাচ্ছিল। এ সময় তপন তাকে জোর করে সিঁদুর পরাতে যান। তিনি এ ঘটনায় বিচার চান।

কলেজটির অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু জানান, ওই শিক্ষার্থী শহীদ নুর আলী কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। বিষয়টি শুনে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। বিষয়টি সভাপতিকে অবহিত করে পুলিশকে জানানো হয়। অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তপন কুমার ঘোষ নামের এক ব্যক্তিকে থানায় নিয়ে আসা হয়েছে। ভিকটিমের পরিবার অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

সিটি করপোরেশন নির্বাচন করছেন সারজিস আলমও! বিবেচনায় আরও যারা
  • ১৮ এপ্রিল ২০২৬
খাবারের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ, প্রতিবেশী গ্রেপ্তার
  • ১৮ এপ্রিল ২০২৬
দ্বিতীয়দিনে ৫ বিভাগের ৫৪৫ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৮ এপ্রিল ২০২৬
আত্মহত্যা করা সেই পুলিশের স্ত্রীও পুলিশ, নেপথ্যে যা জানা যা…
  • ১৮ এপ্রিল ২০২৬
মিথ্যা প্রোপাগান্ডা নয় শিষ্টাচার ও ন্যায়বিচারের রাজনীতিতেই …
  • ১৮ এপ্রিল ২০২৬
ইউরোপের ৭ দেশে বিকল্প শ্রমবাজার সন্ধানে চুক্তি করছে সরকার: …
  • ১৮ এপ্রিল ২০২৬