মাদরাসার বই কিনতে গিয়ে বাড়ি ফেরা হল না শিক্ষকের

০২ মে ২০২৩, ০৪:৩১ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৬ AM

© সংগৃহীত

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মাদরাসার বই কিনতে যাওয়ার সময় কভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।  মঙ্গলবার (২ মে) সকাল ৯টায় পিরোজপুর-নাজিরপুর টু ঢাকা আঞ্চলিক মহাসড়কের নাজিরপুরের নতুন রাস্তা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

উপজেলার হোগলাবুনিয়া তারাবুনিয়া কাটাবুনিয়া দারুল কোরআন কওমি মাদরাসার শিক্ষক ছিলেন তিনি। একই উপজেলার দেউলবাড়ী ইউনিয়নের দেউলবাড়ী গ্রামের মাওলানা শামসুল হকের ছেলে তিনি। 

নিহতের মামাতো ভাই মো. সানাউল্লাহ্ জানান, সকালে মোটরসাইকেলে মাদরাসার বই কেনার উদ্দেশ্যে গোপালগঞ্জ রওনা হলে নতুন রাস্তা নামক এলাকা পর্যন্ত পৌঁছলে বিপরীতমুখী একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এছাড়াও গুরুতর আহত হন তার সঙ্গে থাকা ওই একই মাদরাসার সহকারী শিক্ষক মো. আলী হোসেন।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. দীপান্বিতা দেবনাথ জানান, মাদরাসা শিক্ষককে মৃত অবস্থায়ই হাসপাতালে নিয়ে আসা হয়। তার সঙ্গে থাকা অন্য শিক্ষক গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নাজিরপুর থানার ওসি (তদন্ত) মো. আলী রেজা বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে দ্রুত ফোর্স পাঠাই। কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে তবে চালককে আটক করা সম্ভব হয়নি। তাকে আটক করার জন্য চেষ্টা চলছে।

গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
বাড়ি থেকে বের করে দিতে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ
  • ৩১ মার্চ ২০২৬
‘শান্তির পৃথিবীতে সাগর তুই একাই থাক’ বলে দুই শিশুপুত্র নিয়ে…
  • ৩১ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
  • ৩১ মার্চ ২০২৬
সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence