মসজিদ পরিষ্কারের ময়লা স্বামীর গায়ে পড়ায় ইমামকে পেটালেন স্ত্রী, ভিডিও ভাইরাল

০১ মে ২০২৩, ১০:৩৮ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
ভাইরাল হওয়া ভিডিও

ভাইরাল হওয়া ভিডিও © সংগৃহীত

মসজিদ পরিষ্কারের সময় স্বামীর গায়ে ময়লা পড়ায় মসজিদের ইমামকে মারধর করেছেন এক নারী। নোয়াখালী জেলা শহরের মাইজদী মাইজদী হাসপাতাল সড়কে একটি ফার্মেসিতে রোববার বিকালে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ইমামের নাম মো: হাফিজ।

জানা গেছে, হামলাকারী নারী বেসরকারি হাসপাতাল প্রাইম হসপিটালের চেয়ারম্যান শামিমা জাহান সুইটি। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সোমবার সকাল থেকে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

৪১ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, শামিমা জাহান সুইটি ফার্মেসিতে ঢুকে দাঁড়িয়ে প্রথমে ইমাম হাফিজ মাহমুদুল হাসানের সঙ্গে কথা বলছেন। একপর্যায়ে সুইটি ধীরে ধীরে ইমামের কাছে যান এবং কিছু বুঝে ওঠার আগেই ইমাম হাফিজ মাহমুদুল হাসানকে মারধর শুরু করেন। মারধর করতে করতে তাকে ফার্মেসির ভেতরে নিয়ে যান সুইটি।

আরো পড়ুন: প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন যবিপ্রবির ৬ শিক্ষার্থী

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে স্থানীয় হাজী নূর ইসলাম মসজিদের ইমাম জহুর নামাজের জন্য মসজিদ পরিষ্কার করছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে প্রাইম হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মাহাবুবুর রহমান মসজিদের সামনে দিয়ে যাওয়ার সময় তার গায়ে ধুলো পড়ে এমন অভিযোগে ইমাম হাফিজকে গালমন্দ এবং একপর্যায়ে ব্যাপক মারধর করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। ওই ঘটনায় বিকালে পুনরায় মাহাবুবুর রহমানের স্ত্রী প্রাইম হসপিটালের চেয়ারম্যান শামিমা জাহান সুইটি হাসপাতালের সামনের ইসলাম ফার্মেসিতে গিয়ে ওই ইমামকে আবারও মারধর করেন।

এ বিষয়ে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও শামিমা জাহান সুইটির সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে, এ ঘটনা আলোচনার মাধ্যমে সমাধান করা হয়েছে বলে জানিয়েছেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, অভিযুক্তদের পুলিশ থানায় নিয়ে আসলে তারা ভুক্তভোগীর সাথে বিষয়টি মিটমাট করে নেয়।  ভুক্তভোগী ইমাম এ ঘটনায় মামলা করেনি।  তারা নিজেরা নিজেরা বিষয়টি সমাধান করে নিয়েছেন।

ইসরায়েলে আঘাত হানল ইরানের ক্লাস্টার মিসাইল
  • ২১ মার্চ ২০২৬
ঈদের নামাজ শেষে পল্লবীতে এলাকাবাসীর সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্…
  • ২১ মার্চ ২০২৬
গৌরনদীতে নিজ এলাকায় ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন তথ্যমন্ত্…
  • ২১ মার্চ ২০২৬
শহীদ ওয়াসিম আকরামের পরিবারের কাছে গেল এনসিপির ঈদ উপহার
  • ২১ মার্চ ২০২৬
জাল ফেলা নিষেধ, ঈদ আনন্দ নেই মেঘনা পাড়ের শতাধিক ভাসমান জেলে…
  • ২১ মার্চ ২০২৬
দূর দেশে ঈদের অনুভূতি: ব্যস্ততার মাঝেও স্মৃতিতে রঙিন উৎসব
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence