প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন যবিপ্রবির ৬ শিক্ষার্থী

০১ মে ২০২৩, ০৯:৪৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
 যবিপ্রবি

যবিপ্রবি © ফাইল ফটো

স্নাতক ও সম্মানের সর্বোচ্চ ফলাফলের জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ৬ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন। 

রোববার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) তাদের নিজস্ব ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করে। তালিকাটি আজ সোমবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে ইউজিসি।

আরো পড়ুন: প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ৫ নারী শিক্ষার্থী

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন- প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অমিত কুমার মন্ডল ( ৩.৯০), ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদে নিউট্রিশন এন্ড ফুড টেকনোলজি (এনএফটি) বিভাগের মোছাঃ হোসনেয়ারা আক্তার (৩.৮৫), জীব বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদে ফিশারিজ এন্ড মেরিন বায়োসাইন্স (এফএমবি) বিভাগের সাবনীল বিশ্বাস (৩.৯৭), স্বাস্থ্য বিজ্ঞান অনুষদে ফিজিকাল এডুকেশন এন্ড স্পোর্টস সাইন্স (পিইএসএস) বিভাগের মো. রায়হান চৌধুরী (৩.৬৯), বিজ্ঞান অনুষদে রসায়ন বিভাগের মো. ইসমাইল (৩.৮২), কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে ইংরেজি বিভাগের মো. আতিকুর রহমান (৩.৬১)।

প্রসঙ্গত, উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের মেধাবিকাশে উৎসাহিত করতে ২০০৫ সাল থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তারই ধারাবাহিকতায় গতকাল মোট ১৭৮ অদম্য মেধাবী শিক্ষার্থীকে স্বর্ণপদকের মনোনীত করা হয়।

কিংবদন্তিদের বিশ্বকাপে যোগ দিচ্ছে ‘বাংলাদেশ চ্যাম্পিয়ন্স’, …
  • ১১ এপ্রিল ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত ধরতে ধানক্ষেতে নেমে কাদা মেখে একাকার …
  • ১১ এপ্রিল ২০২৬
রাতেই ৬০ কি.মি. বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
  • ১১ এপ্রিল ২০২৬
১১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রোভিসি-ট্রেজারার পদে কার…
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস সহজ করবে যেসব অ্যাপস
  • ১১ এপ্রিল ২০২৬
চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, অন্তরঙ্গ মুহুর্তের ছবি নিয়ে ব…
  • ১১ এপ্রিল ২০২৬
close