নববধূকে নিয়ে ফেরার সময় ট্রলার ডুবে নিখোঁজ বর

২৯ এপ্রিল ২০২৩, ০৯:৪৯ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৬ AM
পটুয়াখালী জেলার দশমিনায় ট্রলারডুবির ঘটনা ঘটেছে

পটুয়াখালী জেলার দশমিনায় ট্রলারডুবির ঘটনা ঘটেছে © প্রতীকী ছবি

পটুয়াখালী জেলার দশমিনার বুড়াগৌড়াঙ্গ নদীতে ঝড়ের কবলে পড়ে বরযাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে বরের ফুফু লিপি বেগম (৩০) নিহত হয়েছেন। এ ছাড়া বর রাব্বি হাওলাদার (২০) ও তার মা সেলিনা আক্তারসহ (৪০) নিখোঁজ রয়েছেন চারজন। শুক্রবার বিকেলে আউলিয়াপুর লঞ্চঘাট সংলগ্ন বুড়াগৌরঙ্গ নদীতে এ দুর্ঘটনা ঘটে। 

নিখোঁজ অন্যরা হলেন- খাদিজা (৫) ও মানসুরা (৮)। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস, নৌ-পুলিশসহ উপজেলা প্রশাসন কাজ করছে। দশমিনা থানার ওসি এ তথ্য নিশ্চিত করেছেন। 

বরের স্বজন মঞ্জুর এলাহী জানান, কয়েকদিন আগে গুলি আউলিয়ার গ্রামের রাব্বি হাওলাদারের সঙ্গে চরবোরহান ইউনিয়নের সুমাইয়া আক্তারের বিয়ে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার রাব্বি স্বজনদের নিয়ে নববধূকে আনতে যান। শুক্রবার নববধূসহ ১৪-১৫ জন স্বজনকে নিয়ে ট্রলারযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় ট্রলারটি লঞ্চঘাটের কাছাকাছি গিয়ে ঝড়ের কবলে পড়ে নদীতে ডুবে যায়।

দশমিনা ফায়ার সার্ভিস স্টেশন লিডার আনোয়ার হোসেন জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা নাজ নীরা বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছে।

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
অভিশংসন করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক এনএএসিপির
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিজয়ের দাবি, আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র ‘শর্ত মেনেছে’…
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়া ছাড়া ট্রাম্পের কাছে ভালো কোন…
  • ০৮ এপ্রিল ২০২৬
হামলা স্থগিত ট্রাম্পের, ২ সপ্তাহের জন্য হরমুজ খুলতে সম্মত ই…
  • ০৮ এপ্রিল ২০২৬
আজ সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ এপ্রিল ২০২৬
close