ছেলে বাসায় ফিরে দেখেন মায়ের খন্ডিত লাশ

২৫ এপ্রিল ২০২৩, ০৫:০৪ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৯ AM
লক্ষ্মীপুর সদর থানা

লক্ষ্মীপুর সদর থানা © ফাইল ছবি

লক্ষ্মীপুরে মমতাজ বেগম (৪৫) নামে এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত ২টার দিকে জেলার সড়ক ও জনপদ বিভাগের স্টাফ কোয়ার্টারের ভেতর থেকে বিবস্ত্র অবস্থায় ওই নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করে। 

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এ সময় মরদেহটি কয়েক খন্ডে খণ্ডিত অবস্থায় পাওয়া যায়।

নিহত মমতাজ বেগম লক্ষ্মীপুর সদর উপজেলা কুশাখালী ইউনিয়নের মৃত আব্দুল মতিনের স্ত্রী। তার স্বামী সড়ক বিভাগে চাকরি করতেন। মারা যাওয়ার পর থেকেই তার দুই ছেলে শরিফুল ইসলাম বাপ্পি ও ছোট ছেলে সাইফুল ইসলাম রকি নিয়ে সড়ক বিভাগের স্টাফ কোয়ার্টারে বসবাস করছেন তিনি। তার স্বামী মারা যাওয়ার পর থেকে তার বড় ছেলে মাষ্টার রোলে কাজ করে আসছেন।

এদিন রাতে তার বড় ছেলে বাপ্পি বাসায় ফিরে দেখেন যে তার মায়ের খণ্ডিত মরদেহ পড়ে আছে। পরে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। 

এ নিয়ে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেহ উদ্দিন জানিয়েছেন, লক্ষ্মীপুর সড়ক ও জনপদ বিভাগের স্টাফ কোয়ার্টারে ভেতরে এক নারীর বিবস্ত্র অবস্থায় খন্ডিত মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
অভিশংসন করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক এনএএসিপির
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিজয়ের দাবি, আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র ‘শর্ত মেনেছে’…
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়া ছাড়া ট্রাম্পের কাছে ভালো কোন…
  • ০৮ এপ্রিল ২০২৬
হামলা স্থগিত ট্রাম্পের, ২ সপ্তাহের জন্য হরমুজ খুলতে সম্মত ই…
  • ০৮ এপ্রিল ২০২৬
আজ সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ এপ্রিল ২০২৬
close