বাবা-মায়ের কাছে নতুন জামার টাকা না পেয়ে ছাত্রীর আত্মহত্যা

২৩ এপ্রিল ২০২৩, ১২:১৫ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২১ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ঈদের পোশাক কিনে না দেওয়ায় পিরোজপুরের ইন্দুরকানীতে সাবিরা আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। শনিবার (২২ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার পাড়েরহাট ইউনিয়নের লক্ষ্মীদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য মো. জাকির হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবিরা আক্তার ওই এলাকার মিরাজ শেখের মেয়ে। সে বাড়ৈখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

জাকির হাওলাদার জানান, গতকাল সকালে সাবিরা বাবা-মায়ের কাছে ঈদের পোশাক কেনার জন্য টাকা চেয়েছিল। বাবা-মায়ের কাছে ঈদের পোশাক কিনে দেওয়ার মতো টাকা ছিল না। টাকা না দেওয়ায় ঘরে রাখা কীটনাশক পান করে সাবিরা। এরপর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রবিবার সকালে হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর জানা যাবে কী কারণে তার মৃত্যু হয়েছে।

ময়মনসিংহে হামে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩
  • ১২ এপ্রিল ২০২৬
ভিকারুননিসায় তিনদিন অফলাইন, তিনদিন অনলাইন ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
বাস্তবমুখী সফটওয়্যার তৈরি করলে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হ…
  • ১২ এপ্রিল ২০২৬
হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
  • ১২ এপ্রিল ২০২৬
রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় সাপের কামড়ে তরুণীর মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৮ এপ্রিল পর্যন্ত
  • ১২ এপ্রিল ২০২৬