ঈদের ছুটিতে বন্ধ মাদ্রাসার কক্ষে মিলল শিক্ষকের লাশ

২১ এপ্রিল ২০২৩, ০৯:৫৮ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৩ AM
মাদ্রাসার সামনে স্থানীয়দের ভিড়

মাদ্রাসার সামনে স্থানীয়দের ভিড় © সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার এক‌টি মাদ্রাসার কক্ষ থেকে শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে পরশুরামের কুটি তামিরুল উম্মাহ নুরানি মাদ্রাসার এক‌টি কক্ষের মেঝে থেকে লাশ উদ্ধার করা হয়।

শিক্ষকের নাম আবু তালেব। তিনি ছনবান্দা খলিশাকুড়ি গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে। গত ১৮ এপ্রিল সেহেরি খাওয়ার পর নামাজ পড়তে বের হয়ে আর ফেরেন‌নি। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড। রহস্য উদঘাটনে জোর তৎপরতা চালাচ্ছে পুলিশ।

আবু তালেবের ছোট ভাই রেজাউল ইসলাম জানান, ১৮ এপ্রিল ফজরের নামাজ পড়ার জন্য বের হয়ে ফেরেননি তিনি। ঈদের ছুটিতে মাদ্রাসা বন্ধ থাকায় কেউ খোঁজ নিতেও যাননি। দু’দিন খোঁজ নিয়েছিলেন পরিবারের লোকজন। বৃহস্পতিবার মাদ্রাসায় গিয়ে মেঝেতে মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। মাদ্রাসার গেট ও দরজা খোলা ছিল। 

এ বিষয়ে ভূরুঙ্গামারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোর্শেদুল হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। আমরা তদন্ত শুরু করেছি। দ্রুত সময়ের মধ্যে রহস্য উদঘাটন কর‌া যাবে।

নতুন কেনা বাড়িতে ফেরা হল না ড্যাফোডিলের সাবেক ছাত্রের, নিউই…
  • ০৭ এপ্রিল ২০২৬
পুরো একটি সভ্যতা আজ রাতে ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ায় ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন রাবিপ্রবির শিক্ষার্থ…
  • ০৭ এপ্রিল ২০২৬
চুপিসারে বিসিবি ছাড়লেন বুলবুল
  • ০৭ এপ্রিল ২০২৬
হাসপাতালে স্বাস্থ্যবিধি, ওষুধে উপাদানের ঘাটতির অভিযোগ খোদ স…
  • ০৭ এপ্রিল ২০২৬
রামগঞ্জে চেক জালিয়াতির মামলায় ছাত্রদল নেতা আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
close