গাইনি ওয়ার্ডের ওষুধ চুরি করে ধরা চমেক কর্মচারী

২০ এপ্রিল ২০২৩, ০৪:৫৯ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৩ AM
রতন দত্ত

রতন দত্ত © সংগৃহীত

সরকারি ওষুধ চুরি করে নিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের এক কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার রতন দত্ত নামে ওই কর্মচারী চমেক হাসপাতালের ৩৩ নম্বর গাইনী ওয়ার্ডের অফিস সহায়ক পদে কর্মরত আছেন। তিনি সাতকানিয়া উপজেলা বাজালিয়া এলাকার ১ নম্বর ওয়ার্ডের বড়দা তালুকদা বাড়ির মৃত বেনীমাধব দত্তের ছেলে।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, সকালে ৩৩ নম্বর গাইনি ওয়ার্ড থেকে ওষুধ চুরি করার সময় হাতেনাতে ওই অফিস সহকারীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. শামীম আহসান বলেন, ‘সরকারি ওষুধ চুরিতে কোনো ছাড় দেওয়া হবে না। এর সঙ্গে যেই জড়িত থাকুক না কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের যে কর্মচারী গ্রেপ্তার হয়েছে তার বিরুদ্ধেও মামলা প্রক্রিয়াধীন আছে।

অবশ্য এমন চুরির ঘটনা নতুন নয়। এর আগে চলতি মাসের ৯ এপ্রিলও একই অভিযোগে মো. সাদ্দাম হোসেন (৩৩) নামের হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের এক ওয়ার্ডবয়কে গ্রেপ্তার করে পুলিশ।

ঢাকা কলেজে মাথায় খসে পড়ল পলেস্তারা, গুরুতর আহত শিক্ষার্থী
  • ০৫ এপ্রিল ২০২৬
‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তনে ক্ষোভ উদীচীর, পুনর্বহালের…
  • ০৫ এপ্রিল ২০২৬
অব্যাহতি পেয়েও ছাত্রদলের ব্যানারে প্রভোস্টকে শুভেচ্ছা হামিম…
  • ০৫ এপ্রিল ২০২৬
সাড়া ফেলেছে তাসকিনের বিজ্ঞাপন 
  • ০৫ এপ্রিল ২০২৬
আখতারের বক্তব্যের যে জবাব দিলেন আন্দালিব পার্থ
  • ০৫ এপ্রিল ২০২৬
আনোয়ারায় অনৈতিক কার্যকলাপের অভিযোগে ১৪ যুবক-যুবতী আটক
  • ০৫ এপ্রিল ২০২৬