গরুর বদলে ঘোড়ার মাংস বিক্রির চেষ্টা

১৮ এপ্রিল ২০২৩, ০৬:১১ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৫ AM

© সংগৃহীত

পবিত্র শবে কদর উপলক্ষে কক্সবাজারের উখিয়ায় অসুস্থ ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রির চেষ্টা করেছেন মাহবুব আলম নামের এক কসাই। তবে তার এই চেষ্টা সফল হতে বাঁধা দিয়েছেন হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী। 

সোমবার (১৮ এপ্রিল) রাতে ঘটনাটি ঘটেছে উখিয়া উপজেলা হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা লাকরি বাজার এলাকায়। 

মাহবুব আলম প্রকাশ (মাহবু কসাই) মরিচ্যা বাজারের মিয়াজন ফকিরের ছেলে। চেয়ারম্যান ও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান তিনি। পরে ঘোড়ার মাথা ও লেজসহ মাংসগুলো জব্দ করেন উখিয়া থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেন, কক্সবাজারের বিচ এরিয়ায় কিছু অসুস্থ ঘোড়া মরিচ্যা বাজার এলাকায় আনা হচ্ছে এমন তথ্য ছিল তার কাছে। কিন্তু কেন আনা হচ্ছে সেই ব্যাপারে নিশ্চিত ছিলাম না। তখন বিভিন্নজনকে সোর্স হিসেবে কাজে লাগিয়ে পবিত্র শবে কদর উপলক্ষে মরিচ্যা বাজারে ঘোড়া জবাই করা হয়েছে এমন খবর পাওয়া মাত্রই দেরি না করে ঘটনাস্থলে পুলিশকে আসার জন্য খবর দেই। পরে এর সত্যতা পেয়ে উখিয়া থানা পুলিশকে মাংসগুলো জব্দ করে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বলেন, গরু মাংসের নামে ঘোড়া জবাই করে বিক্রির চেষ্টাকালে স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতায় আমরা মাংস জব্দ করেছি। এ সময় অভিযুক্ত কসাই পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে তাকে আটকের চেষ্টা অব্যাহত আছে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ অবরুদ্ধে যোগ দেবে না ন্যাটো
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর নিয়ে যা জানাল ঢাবি প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ ইতালির পাদোয়া বিশ্ববি…
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল সংকট, রুয়েটের নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকিতে
  • ১৩ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে অলিম্পিক, আবেদন শেষ ২৬ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
আনন্দ-সম্প্রীতির নববর্ষ
  • ১৩ এপ্রিল ২০২৬