এবার শাকিব খানের বিরুদ্ধে মানহানির মামলা

১৮ এপ্রিল ২০২৩, ০৪:৩০ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৫ AM
শাকিব খান

শাকিব খান © ফাইল ফটো

ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে এবার মানহানির অভিযোগে মামলা করেছেন প্রযোজক রহমত উল্লাহ। গত ১৩ এপ্রিল ঢাকা মহানগর হাকিম রশিদুল আলমের আদালতে রহমত উল্লাহ বাদী হয়ে এ মামলা করেন।

মঙ্গলবার (১৮ এপ্রিল) আদালতের পেশকার নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ১৩ এপ্রিল ঢাকা মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতে রহমত উল্ল্যাহ বাদী হয়ে এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

চাঁদা দাবির অভিযোগ এনে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে গত ২৩ মার্চ আদালতে মামলা করেন শাকিব খান। বাদীর জবানবন্দি নিয়ে ২৬ এপ্রিল আসামিকে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন আদালত।

গত ২৭ মার্চ রহমত উল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকা ট্রাইব্যুনালে আরেকটি মামলা করেন শাকিব খান। আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

ট্যাগ: মামলা
আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close