কাতার প্রবাসী স্বামীকে ভিডিওকলে রেখে আত্মহত্যা স্ত্রীর

১৪ এপ্রিল ২০২৩, ০৯:২৫ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৪৪ AM
কাতার প্রবাসী স্বামীকে ভিডিওকলে রেখে আত্মহত্যা স্ত্রীর

কাতার প্রবাসী স্বামীকে ভিডিওকলে রেখে আত্মহত্যা স্ত্রীর © প্রতীকী ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্বামীকে ভিডিওকলে রেখে এক প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৪ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন।  

শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়া এলাকার নুরুল হক ভিলায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম বিবি খাদিজা রোজি (২৮); তিনি উপজেলার বসুরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ডের লবণ বেপারী বাড়ির মৃত আব্দুল বারীর মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, রোজি প্রেম করে কিশোরগঞ্জ জেলার বাসিন্দা কাতার প্রবাসী মো. নাসিমকে বিয়ে করে। বিয়ের পর রোজি জানতে পারেন তার স্বামীর আগের স্ত্রী রয়েছে। এ নিয়ে তাদের মধ্যে কলহ দেখা দেয়। গতকাল নাসিম পুনরায় তার আগের স্ত্রীর সাথে মুঠোফোনে যোগাযোগ করে। 

এ নিয়ে বিকেল ৫টার দিকে স্বামীর সাথে ফোনে কথা কাটাকাটি হয় রোজির। একপর্যায়ে নিজ ভাড়া বাসায় স্বামীকে ভিডিওকলে রেখে জানালার সাথে গলায় ফাঁস দেন তিনি। বিষয়টি আঁচ করতে পেরে তার স্বামী তাৎক্ষণিক বাড়ির মালিককে বিষয়টি অবহিত করে। পরবর্তীতে বাড়ির মালিক ঘরের দরজা ভেঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।  

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে স্বামীকে লাইভে রেখে ওই গৃহবধূ আত্মহত্যা করে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে।  শনিবার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরর প্রস্তুতি চলছে।  

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close