দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষক নিহত

০৭ এপ্রিল ২০২৩, ০৭:৫৫ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM

© সংগৃহীত

কুড়িগ্রাম সদর উপজেলার ত্রিমোহনী এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল রহিম রাজু (৪৮) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। 

শুক্রবার (৭ এপ্রিল) দুপুরের দিকে কুড়িগ্রাম-রংপুর সড়কের ত্রিমোহনী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিক্ষক উলিপুর উপজেলার দক্ষিণ মধুপুর আকন্দ পাড়া এলাকার বাসিন্দা এবং ধামশ্রেণি ইন্দিরার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, নিহত রাজু মোটরসাইকেলযোগে কুড়িগ্রাম থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেল চালক শহরের দিকে আসতে দুজনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। 

আরও পড়ুন: সংসদে শেষ ভাষণে যা বললেন রাষ্ট্রপতি আবদুল হামিদ

এ সময় শিক্ষক রাজু তার মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। হঠাৎ সেখানে বালু ভর্তি একটি ট্রাক্টর চলে আসলে তিনি ট্রাকটরের চাকায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

খান মোহাম্মদ শাহারিয়ার জানান, দুই মোটরসাইকেলের সংঘর্ষে অপর এক মোটরসাইকেল আরোহী শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক হলেন আহমেদ আলী মুকিব
  • ৩১ মার্চ ২০২৬
‘কখনো কনফর্মিস্ট, কখনো রিফর্মিস্ট, তারা আসলে অপারচুনিস্ট
  • ৩১ মার্চ ২০২৬
নামাজরত স্ত্রীর গলায় গামছা পেঁচিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
  • ৩১ মার্চ ২০২৬
আপনারা শেষ ৬ বলে ১২ রান করেছেন, কিন্তু এর আগে আমরা ৩০০ রান …
  • ৩১ মার্চ ২০২৬
আইপিএলে কাজ করতে এসে ব্রিটিশ প্রকৌশলীর রহস্যময় মৃত্যু
  • ৩১ মার্চ ২০২৬
আপনাদের ম্যানিফেস্টো পড়ে কয়জন ভোট দিয়েছে, বিএনপিকে আখতারে…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence