মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

০৭ এপ্রিল ২০২৩, ০৪:৪৫ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM

© সংগৃহীত

শরীয়তপুরে নসিমন-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই তরুণের মৃত্যু হয়। এঘটনায় আরও দুই তরুন আহত হয়েছে।

এর আগে রাত ৯টার দিকে শরীয়তপুর সদর উপজেলার কানার বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত রাফসান আহম্মেদ রাকিব (২২) শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের নরকলিকাতা গ্রামের আব্দুল মান্নানের ছেলে। রাকিব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের বিবিএ’র ছাত্র ছিলেন। আর আহতরা হলেন রায়হান সিকদার (২২) ও রায়হান দেওয়ান (২২)। তারা ঢাকা মেডিকেলে এখনও চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন: জবির গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়ার সভায় কী ঘটেছিল?

পুলিশ জানায়, রাকিবসহ তিন বন্ধু বৃহস্পতিবার রাতে ঈদের কেনাকাটা করতে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে শরীয়তপুর সদরে যাচ্ছিলেন। কানার বাজার এলাকায় অপরদিক থেকে আসা নসিমনের সঙ্গে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলে থাকা তরুণ রাকিব, রায়হান সিকদার ও রায়হান দেওয়ান আহত হয়।

স্থানীয়রা তাদের শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেন। রাত ১২টার দিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাকিবের মৃত্যু হয়।

বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছে পুলিশ।

হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক হলেন আহমেদ আলী মুকিব
  • ৩১ মার্চ ২০২৬
‘কখনো কনফর্মিস্ট, কখনো রিফর্মিস্ট, তারা আসলে অপারচুনিস্ট
  • ৩১ মার্চ ২০২৬
নামাজরত স্ত্রীর গলায় গামছা পেঁচিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
  • ৩১ মার্চ ২০২৬
আপনারা শেষ ৬ বলে ১২ রান করেছেন, কিন্তু এর আগে আমরা ৩০০ রান …
  • ৩১ মার্চ ২০২৬
আইপিএলে কাজ করতে এসে ব্রিটিশ প্রকৌশলীর রহস্যময় মৃত্যু
  • ৩১ মার্চ ২০২৬
আপনাদের ম্যানিফেস্টো পড়ে কয়জন ভোট দিয়েছে, বিএনপিকে আখতারে…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence