এখনো আগুন জ্বলছে এনেক্সকো টাওয়ারে

০৫ এপ্রিল ২০২৩, ১২:২৩ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
এখনো আগুন জ্বলছে এনেক্সকো টাওয়ারে

এখনো আগুন জ্বলছে এনেক্সকো টাওয়ারে © সংগৃহীত

রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের পর এনেক্সকো টাওয়ারের ৫ম তলায় এখনো জ্বলছে আগুন। আগুনের তীব্রতা চোখে পড়ার মতো ভবনটির পূর্ব দিকে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে পানি ছিটানো অব্যাহত রেখেছেন। যদিও দুপুরে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে আগুন নিয়ন্ত্রণের কথা।

মঙ্গলবার (৪ এপ্রিল) রাতে সরেজমিনে দেখা গেছে, পুড়ে যাওয়া মার্কেটের ভেতরে বিভিন্ন স্থানে এখনো আগুন জ্বলছে। আগুন পুরোপুরি নেভাতে কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। তবে, এখনো আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন পুরোপুরি নেভানো না গেলেও নিয়ন্ত্রণ করা গেছে। এটি আর ছড়ানোর আশঙ্কা নেই। আগুনের তীব্রতা কমিয়ে আনতে সার্বক্ষণিক পানি ছিটিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় তারা। পরে প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বঙ্গবাজারসহ আশপাশের ৬টি মার্কেটের ৫ হাজার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে উপজেলায় প্রথম তা’মীর…
  • ১২ এপ্রিল ২০২৬
মৌচাক ফ্লাইওভার থেকে সম্পূর্ণ দগ্ধ অবস্থায় একজনের মরদেহ উদ্…
  • ১২ এপ্রিল ২০২৬
সাতক্ষীরায় মার্চে এসেছে দেড় গুণ বেশি জ্বালানি তেল, সরবরাহ স…
  • ১২ এপ্রিল ২০২৬
ফুল দিয়ে নববর্ষ বরণে প্রার্থনা, বিশ্ব শান্তি কামনা আদিবাসী …
  • ১২ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে টোল দিতে হবে রিয়ালে
  • ১২ এপ্রিল ২০২৬
প্রাইম অফিসার নিয়োগে বড় বিজ্ঞপ্তি আবুল খায়ের গ্রুপে, পদ ১৫০
  • ১২ এপ্রিল ২০২৬