লিফটে পাওয়া গেল ছাত্রীর মরদেহ

৩১ মার্চ ২০২৩, ০৮:৩৭ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
বর্ষা আক্তার নামের ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে

বর্ষা আক্তার নামের ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে © সংগৃহীত

চট্টগ্রামের খুলশী থানা এলাকার কুসুমবাগ আবাসিক এলাকা থেকে বর্ষা আক্তার (৭) নামে এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত সোয়া ১০টার দিকে নির্মাণাধীন একটি ভবনের লিফটে মরদেহটি পাওয়া যায়।

বর্ষা যশোরের সৈয়দপুর এলাকার মো. আসলামের মেয়ে। পরিবারটি কুসুমবাগ আবাসিক এলাকায় চার মাস ধরে বসবাস করছে। সে শেখ রাসেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় শ্রেণির ছাত্রী। মা সেফালী বেগম জানান, বৃহস্পতিবার বিকেল থেকে বর্ষা নিখোঁজ ছিল। ইফতারের পর এলাকায় মাইকিং করা হয়েছে।

খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, লিফট থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে শিশুটি লিফটে পড়ে গিয়েছিল। চারদিকের ভিডিও ফুটেজ নেওয়া হয়েছে। পরিবারের কোনো অভিযোগ নেই।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ বক্সের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোস্তফা বলেন, কুসুমবাগ থেকে বর্ষা আক্তার নামে শিশুকে রাত পৌনে ১১টার দিকে হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু, পরিবারে শোকের মাতম
  • ০৮ এপ্রিল ২০২৬
শেষ মুহূর্তের গোলে আর্সেনালের কষ্টার্জিত জয়
  • ০৮ এপ্রিল ২০২৬
অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫ শ্যালো মেশিন ধ্বংস
  • ০৮ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল অনার্স ভর্তি আবেদনের সময় বা…
  • ০৮ এপ্রিল ২০২৬
চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদকে হারাল বায়ার্ন
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের ১৫ শর্তকে ‘অগ্রহণযোগ্য’ বলল ইরান, কী আছে এতে?
  • ০৮ এপ্রিল ২০২৬
close