৬ লাখ টাকা নিয়ে ভোট দেননি শিক্ষক, অভিযোগ আ.লীগ নেতার

২৭ মার্চ ২০২৩, ১২:০৯ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৯ AM
বগুড়ার ধুনট থানা

বগুড়ার ধুনট থানা © ফাইল ছবি

বগুড়ার ধুনট উপজেলায় ৬ লাখ টাকা নিয়ে শিক্ষক প্রতিনিধি আব্দুল হান্নানের ভোট না দেওয়ার অভিযোগ তুলেছেন সাবেক চেয়ারম্যান। এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদের নির্বাচন নিয়ে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগও দিয়েছেন পরাজিত প্রার্থী এলাঙ্গী ইউপির সাবেক চেয়ারম্যান এমএ তারেক হেলাল। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।  

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০ মার্চ ম্যানেজিং কমিটির ছাত্র অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধি পদে নির্বাচন হয়। এতে অভিভাবক সদস্য পদে আব্দুল হান্নান আকন্দ, ফরহাদ হোসেন, আব্দুল হান্নান, আরিফুল ইসলাম, জেসমিন আক্তার ও শিক্ষক প্রতিনিধি পদে সহকারী শিক্ষক আব্দুল হান্নান,  কামাল পাশা ও রুনা লায়লা নির্বাচিত হন।

২৫ মার্চ সদস্যদের ভোটে কমিটির সভাপতি পদে এলাঙ্গী ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন এম এ তারেক হেলাল। তিনি অভিযোগ করেছেন, সভাপতি পদে তিন শিক্ষক প্রতিনিধির ভোট দেওয়ার কথা বলে ২৪ মার্চ হেলালের কাছ থেকে শিক্ষক আব্দুল হান্নান ৬ লাখ টাকা নেন। কিন্ত ভোট না দেওয়ায় নির্বাচনে পরাজিত হয়েছেন তিনি। এরপরই তারেক হেলাল ২৬ মার্চ রাতে আব্দুল হান্নানের বিরুদ্ধে অভিযোগ করেন।

তবে শিক্ষক আব্দুল হান্নান বলেন, সভাপতি পদে নির্বাচনে পরাজিত হওয়ায় তাঁর বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করা হয়েছে। তার সঙ্গে ভোটের বিষয় নিয়ে কোনও কথা হয়নি।

এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, অভিযোগটির তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের
  • ০১ এপ্রিল ২০২৬
ফেনীতে দুই বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য ব…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence