পাথর বোঝাই ট্রাক পিষে দিল দশম শ্রেণির ছাত্রকে

২১ মার্চ ২০২৩, ০৯:২৯ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২৫ AM
সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত © প্রতীকী ছবি

নওগাঁর পত্মীতলায় ট্রাকচাপায় অনন্ত ওরাও (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার (২০ মার্চ) রাত ৯টার দিকে পাথর বোঝাই ট্রাকের চাপায় প্রাণ হারায় সে। উপজেলার খরাইল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

অনন্ত উপজেলার উত্তরপাড়া গ্রামের দরেন্দ্র ওরাও এর ছেলে। শিহাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল সে।

জানা গেছে, উপজেলার কাঁটাবাড়ি এলাকায় বাণিজ্য মেলা দেখা শেষে রাতে ভ্যানে করে বাড়ি ফিরছিল অন্তত উরাও। খরাইল মোড়ে ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে ভ্যান থেকে নেমে ধাক্কা দিচ্ছিল সে। এ সময় পিছন দিক থেকে আসা পাথর বোঝাই দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই অনন্তর মৃত্যু হয়। তবে ভ্যানে থাকা অন্য যাত্রীদের ক্ষতি হয়নি।

পত্মীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
বাড়ি থেকে বের করে দিতে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ
  • ৩১ মার্চ ২০২৬
‘শান্তির পৃথিবীতে সাগর তুই একাই থাক’ বলে দুই শিশুপুত্র নিয়ে…
  • ৩১ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
  • ৩১ মার্চ ২০২৬
সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence