এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে

১৯ মার্চ ২০২৩, ১১:১৪ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
দুর্ঘটনাকবলিত বাস

দুর্ঘটনাকবলিত বাস © সংগৃহীত

মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ২৬ জন। চালক ও দুই সহকারীসহ বাসটিতে ৪৬ জন ছিলেন। ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস রোববার (১৯ মার্চ) সকালে দুর্ঘটনায় পড়ে।

শিবচর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মো. আব্দুল্লাহেল বাকী বলেন, ঘটনাস্থল থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পাশে লাইফ কেয়ার হাসপাতালে নেওয়ার সময় দু’জন মারা যান।'

জানা গেছে, আহত একজন পাচ্চর ইসলামিয়া হাসপাতালে মারা গেছেন। বাসটি খুলনার ফুলতলা থেকে ভোরে ছেড়ে আসে।

সোনাডাঙ্গা বাস কাউন্টার ম্যানেজার মো. সবুজ খান বলেন, ফুলতলা থেকে একজন ও সোনাডাঙ্গা থেকে ১৩ জন যাত্রী নিয়ে ছেড়ে যায় ইমাদ পরিবহনের বাসটি। দুর্ঘটনার খবর পেয়ে অনেকেই কাউন্টারে স্বজনদের খোঁজখবর নিচ্ছেন। ৪৩ জন যাত্রী নিয়ে ছেড়ে যায় বাসটি।

ক্যাম্পাস কুকুর-বিড়ালসহ অন্যান্য প্রাণীদের নিরাপদ আবাসস্থল …
  • ৩১ মার্চ ২০২৬
আলোচিত শিশুশিল্পী লুবাবার বিয়ের গুঞ্জন
  • ৩১ মার্চ ২০২৬
‘আমি শুধু একজন মানুষ’—চাপ, সমালোচনা আর জীবনের গল্পে নেইমার
  • ৩১ মার্চ ২০২৬
ডিএফপিতে চলচ্চিত্র নির্মাতাদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন…
  • ৩১ মার্চ ২০২৬
ফরিদপুরে এফডিআরের টাকার লোভে খালাকে খুন
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন কবে?
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence