স্বামীসহ মাহির বিরুদ্ধে পুলিশের মামলা, হতে পারেন গ্রেফতার

১৮ মার্চ ২০২৩, ১২:২৮ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:৩২ AM
স্বামীসহ মাহির বিরুদ্ধে পুলিশের মামলা

স্বামীসহ মাহির বিরুদ্ধে পুলিশের মামলা © ফাইল ফটো

চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দুটি করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। 

শুক্রবার (১৭ মার্চ) রাতে বাসন থানার উপপরিদর্শক (এসআই) রোকন মিয়া বাদী হয়ে এ মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম। 

তিনি জানিয়েছেন, যেহেতু তারা মামলার আসামি, সেহেতু যেকোনও সময় গ্রেফতার হতে পারেন মাহি ও তার স্বামী। তিনি বলেন, ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশ তাদের বিরুদ্ধে মামলা করেছে।

এ ছাড়া জমি দখলের অভিযোগে তাদের বিরুদ্ধে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন।

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
অভিশংসন করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক এনএএসিপির
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিজয়ের দাবি, আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র ‘শর্ত মেনেছে’…
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়া ছাড়া ট্রাম্পের কাছে ভালো কোন…
  • ০৮ এপ্রিল ২০২৬
হামলা স্থগিত ট্রাম্পের, ২ সপ্তাহের জন্য হরমুজ খুলতে সম্মত ই…
  • ০৮ এপ্রিল ২০২৬
আজ সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ এপ্রিল ২০২৬
close