সকালেই ঝরে গেল দুই কলেজছাত্রীর প্রাণ

১৭ মার্চ ২০২৩, ১১:৩৭ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:৩২ AM
ভোলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন

ভোলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন © প্রতীকী ছবি

ভোলায় বাসের চাপায় বোরা‌কে থাকা দুই কলেজছাত্রীসহ প্রাণ হারিয়েছেন তিন যাত্রী। শুক্রবার (১৭ মার্চ) সকাল সোয়া ৯টার দি‌কে ভোলা-চরফ‌্যাশন সড়কে এ ঘটনা ঘটে। দৌলতখান উপজেলার বাংলাবাজার সংলগ্ন উত্তর উদ্দিন এলাকা সড়ক দুর্ঘটনার শিকার হন তারা।

স্থানীয়রা জানান, হতাহতরা বা‌ড়ির সামনে সড়ক থেকে বোরাকে চড়ে বাংলাবাজার যা‌চ্ছিলেন। পথে উত্তর উদ্দিন এলাকায় বিপরীত দিক থেকে আসা চরফ‌্যাশনগামী দ্রুতগামী বাস বোরাক‌টিকে চাপা দিলে ঘটনাস্থ‌লেই বোরাকের তিন যাত্রী নিহত হন।

এছাড়া এ ঘটনায় বোরাকের চালককে আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্ত করা হয়েছে। দুর্ঘটনার পর বাস‌টি নিয়ে চালক পা‌লিয়ে যান।

দৌলতখান থানার ওসি মো. জাকীর হো‌সেন ঘটনার সত‌্যতা নি‌শ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থ‌লে পু‌লিশ পৌঁছে‌ছে। চালককে আটক ও বাস‌টি জব্দের চেষ্টা চলছে।

গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
বাড়ি থেকে বের করে দিতে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ
  • ৩১ মার্চ ২০২৬
‘শান্তির পৃথিবীতে সাগর তুই একাই থাক’ বলে দুই শিশুপুত্র নিয়ে…
  • ৩১ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
  • ৩১ মার্চ ২০২৬
সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence