রাজধানীতে ছুরিকাঘাতে শিক্ষার্থীসহ আহত ২

১৫ মার্চ ২০২৩, ০৯:১৭ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১০ AM
আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে

আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে © সংগৃহীত

রাজধানীর জুরাইনের মুরাদপুর এলাকায় ছুরিকাঘাতে শিক্ষার্থীসহ দুইজন আহত হয়েছেন। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহতরা হলেন কলেজ ছাত্র সিয়াম সরকার (১৮) ও তার বন্ধু ইব্রাহিম (১৯)।

মঙ্গলবার (১৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে জুরাইন মুরাদপুর হাই স্কুল রোড এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে আহতদের অপর বন্ধু মো. ইমন জানান, মুরাদপুর শিশু কবরস্থানের সামনে অবস্থানরত অবস্থায় এলাকার মাদকাসক্ত আব্দুর রহমান নামে এক যুবক তাদের দুজনের কাছ থেকে মোবাইল টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে তারা বাধা দিলে সুইস গিয়ার দিয়ে আব্দুর রহমান, সিয়াম ও ইব্রাহিমকে আঘাত করে। পরে তাদের দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত সিয়াম স্থানীয় একটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। ইব্রাহিম কিছুই করেন না।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা জানান, একটি মারামারির ঘটনা ঘটেছে। বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে।

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬