ব্যস্ত সড়কে পুলিশের ওসিকে পিষে দিল হানিফের বাস

০২ মার্চ ২০২৩, ১২:৪৬ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
বরগুনা জেলার বিশেষ শাখার ওসি ওয়াস মো. নজরুল ইসলাম

বরগুনা জেলার বিশেষ শাখার ওসি ওয়াস মো. নজরুল ইসলাম © সংগৃহীত

সড়ক দুর্ঘটনা নিহত হয়েছেন বরগুনা জেলার বিশেষ শাখার ওসি ওয়াস মো. নজরুল ইসলাম। বৃহস্পতিবার (২ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে বরিশালের বাকেরগঞ্জের কাঁঠালতলী এলাকায়। পুলিশ সুপার মো. আবদুস ছালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এসপি বলেন, বরিশাল থেকে মোটরসাইকেলে বরগুনা আসছিলেন ওসি নজরুল ইসলাম। বরগুনা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস এ সময় তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায়উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। বাকেরগঞ্জের নিজ বাড়িতে তার মরদেহ দাফন করা হবে। হানিফ পরিবহনের গাড়িটি গৌরনদী থেকে জব্দ করা হয়েছে বলে জানান তিন।

ক্যাম্পাস কুকুর-বিড়ালসহ অন্যান্য প্রাণীদের নিরাপদ আবাসস্থল …
  • ৩১ মার্চ ২০২৬
আলোচিত শিশুশিল্পী লুবাবার বিয়ের গুঞ্জন
  • ৩১ মার্চ ২০২৬
‘আমি শুধু একজন মানুষ’—চাপ, সমালোচনা আর জীবনের গল্পে নেইমার
  • ৩১ মার্চ ২০২৬
ডিএফপিতে চলচ্চিত্র নির্মাতাদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন…
  • ৩১ মার্চ ২০২৬
ফরিদপুরে এফডিআরের টাকার লোভে খালাকে খুন
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন কবে?
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence