চাকরির আবেদন করে ফেরার পথে প্রাণ গেল কলেজছাত্রের

২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৭ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০১:০১ PM
মাসুম বিল্লাহ

মাসুম বিল্লাহ © সংগৃহীত

রংপুরের পীরগাছা উপজেলায় ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মাসুম বিল্লাহ (২৪) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চন্ডিপুর ব্র্যাক অফিসের সামনে পীরগাছা-রংপুর সড়কে এ ঘটনা ঘটে।

নিহত মাসুম বিল্লাহ মিঠাপুকুর উপজেলার ত্রিমোহনী ফতেপুর গ্রামের আবু জাফরের ছেলে। তিনি পীরগাছা সরকারি কলেজে স্নাতকের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, মাসুম বিল্লাহ চাকরির আবেদন করে পীরগাছা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে পীরগাছা-রংপুর সড়কের চন্ডিপুর ব্র্যাক অফিসের সামনে একটি ইটভর্তি ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন মাসুম। স্থানীয়রা উদ্ধার করে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানান, ঘটনার পরপরই ট্রলিসহ চালক পালিয়ে গেছে। ট্রলিটি শনাক্তের চেষ্টা চলছে।

ক্যাম্পাস কুকুর-বিড়ালসহ অন্যান্য প্রাণীদের নিরাপদ আবাসস্থল …
  • ৩১ মার্চ ২০২৬
আলোচিত শিশুশিল্পী লুবাবার বিয়ের গুঞ্জন
  • ৩১ মার্চ ২০২৬
‘আমি শুধু একজন মানুষ’—চাপ, সমালোচনা আর জীবনের গল্পে নেইমার
  • ৩১ মার্চ ২০২৬
ডিএফপিতে চলচ্চিত্র নির্মাতাদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন…
  • ৩১ মার্চ ২০২৬
ফরিদপুরে এফডিআরের টাকার লোভে খালাকে খুন
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন কবে?
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence