বীর মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে মারধর, জমি দখল

২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৪৪ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০১:০১ PM
বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন

বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন © সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে আহমদ হোসেন নামে এক বীর মুক্তিযোদ্ধাকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে জমি দখলের অভিযোগ উঠেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ওই বীর মুক্তিযোদ্ধাকে মারধরের একটি ভিডিও ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

স্থানীয়রা জানায়, গত ১৫ ফেব্রুয়ারি ওই এলাকার লোকমান হাকিম এবং তার স্বজনরা বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনকে গাছে বেঁধে নির্যাতন করে। পরে তার জমি দখল করে দেয়াল নির্মাণ করা হয়। গতকাল মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তিযোদ্ধাকে নির্যাতনের ঘটনা ভাইরাল হয়। খবর পেয়ে রাতেই ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধার বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম ও ওসি রুহুল আমিন সবুজ।

এদিকে, বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনকে নির্যাতনের ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা হয়েছে। পুলিশ নাহিদা সুলতানা (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে। 

এ বিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম বলেন, এমন ন্যক্কারজনক কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। একজন মুক্তিযোদ্ধাকে বেঁধে রেখে জায়গা দখল করার বিষয়টি অমানবিক। এ ঘটনায় দোষীদের আইনের আওতায় এনে ন্যায় বিচার করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট জোর দাবি জানান।

ফরহাদাবাদ ইউপি চেয়ারম্যান শওকত আলম বলেন, আসামিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ করা হয়েছে। হাটহাজারী মডেল থানার ওসি রুহুল আমিন সবুজ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার নাহিদা সুলতানাকে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম জানান, জমি দখলমুক্ত করা হয়েছে। ভুক্তভোগী মুক্তিযোদ্ধা ও তার পরিবারকে আইনি সহায়তা দেওয়া হবে।

শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন কবে?
  • ৩১ মার্চ ২০২৬
সরকারি মেডিকেলে আর মাইগ্রেশন নয়, বেসরকারির বিষয়ে যা জানা যা…
  • ৩১ মার্চ ২০২৬
ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল
  • ৩১ মার্চ ২০২৬
অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন সারজিস আলম
  • ৩১ মার্চ ২০২৬
মার্কিন যুদ্ধবিমানকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ই…
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বের সবচেয়ে বেশি সরকারি ছুটির তালিকায় বাংলাদেশ দ্বিতীয়
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence