বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙে দিলো দুর্বৃত্তরা

২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০৯ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০১:২৪ PM

রাতের আঁধারে বরগুনার আমতলীর চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। এ কারণে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করতে পারেনি। সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে আমতলী উপজেলার চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয় মাঠে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে শিক্ষার্থীরা। তবে রাতে কে বা কারা শহীদ মিনারটি ভেঙে ফেলে। সকালে ওই শহীদ মিনারে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করতে গেলে ভাঙা দেখতে পান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন বলেন, যারা ভেঙেছে তারা দেশের শত্রু। প্রশাসনের কাছে দাবি জানাই ওদের যেন দ্রুত খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হয়।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলম বলেন, এটা অত্যন্ত ভয়ংকর ঘটনা। জড়িতদের আইনের আওতায় আনতে ওসিকে নির্দেশ দিয়েছি।

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬