সোনার বার ছিনতাইয়ের ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৮ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৫:১০ PM
মো: তৌফিক খান সাদিদ

মো: তৌফিক খান সাদিদ © সংগৃহীত

ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কামারখালীতে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ২০টি সোনার বার ছিনতাই হয়। এ ঘটনায় ফরিদপুরের বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তৌফিক খান সাদিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বালিয়াকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

তৌফিক খান সাদিদ বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের আব্দুল মান্নান খানের ছেলে।

আরও পড়ুন: হেলিকপ্টারে করে মেয়েকে শ্বশুরবাড়ি পাঠালেন ট্রাফিক কনস্টেবল

মামলার তদন্তকারী কর্মকর্তা মধুখালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ননী গোপাল বলেন, গত শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সোনা ছিনতাইয়ের ঘটনায় স্বর্ণ ব্যবসায়ী রাসেল মিয়া একটি মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে ওই রাতেই মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের তারা মিয়ার ছেলে রইচ মোল্যাকে গ্রেপ্তার করা হয়েছিল।

তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। এরপরে রবিবার সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিক খান সাদিদকে বালিয়াকান্দি থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

প্রসঙ্গত, গত শুক্রবার সকালে ফরিদপুরের গড়াই সেতুর টোলঘর এলাকায় সোনার বার ছিনতাইয়ের ঘটনা ঘটে। রাসেল মিয়া নামে এক সোনা ব্যবসায়ী কুমিল্লা থেকে চুয়াডাঙ্গায় যাওয়ার সময় এ ঘটনা ঘটে। 

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬