ছাত্রদল নেতার বিরুদ্ধে স্ট্যাটাস দিয়ে ট্রেনের নিচে ঝাঁপ

১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৮ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৫:১১ PM
ব্যবসায়ী সীমান্ত সরকার পরিমল

ব্যবসায়ী সীমান্ত সরকার পরিমল © সংগৃহীতস

টাঙ্গাইলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন এক ব্যবসায়ী। শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের ঘারিন্দা রেল স্টেশনে খুলনা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেসে ট্রেনের নিচে ঝাঁপ দিলে মৃত্যু হয় তার।

এর আগে জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও মামলার বাদীকে মৃত্যুর জন্য দায়ী করে ফেসবুকে স্ট্যাটাস দেন তিনি। ব্যবসায়ীর নাম সীমান্ত সরকার পরিমল (৪৫)। তিনি প্যাড়াডাইসপাড়া এলাকার পলান সরকারের ছেলে।

জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মোহাম্মদ ইথেন ও এক নারীর ছবি দিয়ে পরিমল লেখেন, ওরা আমাকে বাঁচতে দিলো না। আমাকে মরতে হলো। পারলে ওদের বিচার করেন।  

জানা গেছে,  সালেহ ছিলেন ব্যবসায়ীর বন্ধু। ইথেনের কাছ থেকে ৩৫ লাখ টাকা নিয়েছিলেন তিনি। সে টাকার জন্য তাকে চাপ দিতেন ইথেন। এছাড়া নারীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর কথা লেখেন পরিমল। এজন্য আইসিটি আইনে মামলা নারী। এ চাপ সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের।

এ বিষয়ে সালেহ মোহাম্মদ ইথেন জানান, টাকা পরিশোধ না করেই পরিমল ব্যবসাপ্রতিষ্ঠানে তালা দিয়ে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন। তিনি জানতে পেরে তার স্ত্রীকে বলেন, টাকা না দিতে পারলে ব্যবসাপ্রতিষ্ঠানটি লিখে দিতে। রোববার অথবা সোমবার প্রতিষ্ঠান লিখে দেওয়ার কথা ছিল। কিন্তু আত্মহত্যা করবেন এটা ভাবতে পারেননি।

টাঙ্গাইল রেলওয়ের পুলিশ ফাঁড়ির  ইনচার্জ (এএসআই) ফজলুল হক বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
অভিশংসন করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক এনএএসিপির
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিজয়ের দাবি, আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র ‘শর্ত মেনেছে’…
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়া ছাড়া ট্রাম্পের কাছে ভালো কোন…
  • ০৮ এপ্রিল ২০২৬
হামলা স্থগিত ট্রাম্পের, ২ সপ্তাহের জন্য হরমুজ খুলতে সম্মত ই…
  • ০৮ এপ্রিল ২০২৬
আজ সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ এপ্রিল ২০২৬
close