গৃহবধূর গোপন ভিডিও হাতিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে যুবক গ্রেফতার

১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৪ PM
গোপন ভিডিও হাতিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে যুবক গ্রেফতার

গোপন ভিডিও হাতিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে যুবক গ্রেফতার © টিডিসি ফটো

রাজশাহীতে এক গৃহবধূর নগ্ন ভিডিও হাতিয়ে নিয়ে সেই ভিড়িও দিয়ে ব্ল্যাকমেইল করে চাঁদাবাজির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাজশাহী নগরীর ভাড়াপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া যুবক আল হাসিব নগরীর রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, হাসিব ভিকটিমের স্বামীর ফোন থেকে তার গোপন ভিডিও নিজের ফোনে নিয়ে নেন। পরে ফেসবুকে ফেক আইডি খুলে ওই ভিডিও পাঠাতে থাকেন। একপর্যায়ে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি করেন। ভিকটিম চাঁদাও দেন। এরপর আরও চাঁদা দাবি করেন হাসিব। পরে ওই নারী থানায় অভিযোগ করেন।

র‌্যাব অধিনায়ক রিয়াজ শাহরিয়ার বলেন, আটক হাসিবকে নগরীর রাজপাড়া থানায় হস্তান্তর করার বিষয়টি প্রক্রিয়াধীন।

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
অভিশংসন করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক এনএএসিপির
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিজয়ের দাবি, আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র ‘শর্ত মেনেছে’…
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়া ছাড়া ট্রাম্পের কাছে ভালো কোন…
  • ০৮ এপ্রিল ২০২৬
হামলা স্থগিত ট্রাম্পের, ২ সপ্তাহের জন্য হরমুজ খুলতে সম্মত ই…
  • ০৮ এপ্রিল ২০২৬
আজ সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ এপ্রিল ২০২৬
close