ঘুষ দিতে চাওয়ায় ভিক্ষুকের ছয় মাসের আটকাদেশ

১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:১৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৪ PM

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটকের পর কর্মকর্তাদের এক হাজার টাকা ঘুষ দিতে চাওয়ায় এক ভিক্ষুককে ছয় মাসের আটকাদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার অভিযানের সময় তাঁকে এ শাস্তি দেওয়া হয়। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সমাজসেবা অধিদপ্তরের মিরপুরের সরকারি আশ্রয়কেন্দ্রের ব্যবস্থাপক আল আমিন এ তথ্য জানান।

ওই ভিক্ষুকের নাম তারা মিয়া। তাঁর বাড়ি নরসিংদীর মনোহরদী এলাকায়। তাঁর ডান হাতের কবজি বিচ্ছিন্ন। গতকাল তিনি রাজধানীর গুলশান-২ নম্বর গোলচত্বর এলাকায় ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও গাড়িতে থাকা যাত্রীদের কাছে টাকা চাইছিলেন।  

এ সময় ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা তারা মিয়াকে আটক করে পুনর্বাসনকেন্দ্রে পাঠাতে গাড়িতে তোলেন। কিন্তু পুনর্বাসনকেন্দ্রে যেতে কিছুতেই রাজি হচ্ছিলেন না তিনি। ভিক্ষুক নন বলেও কর্মকর্তাদের কাছে দাবি করেন। একপর্যায়ে তাঁকে ছেড়ে দেওয়ার বিনিময়ে দায়িত্বরত কর্মকর্তাদের তিনি এক হাজার টাকা দিতে চান।

মিরপুরের সরকারি আশ্রয়কেন্দ্রের ব্যবস্থাপক আল আমিন বলেন, তারা মিয়াকে ছয় মাসের আটকাদেশ দেওয়া হয়েছে। এই সময়ে তাঁকে পুনর্বাসনকেন্দ্রে রাখা হবে। তবে কোন কেন্দ্রে পুনর্বাসন করা হবে, সে সিদ্ধান্ত জানতে সমাজসেবা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। সাধারণত দীর্ঘ মেয়াদে আটকাদেশ পাওয়া পুরুষ ভিক্ষুকদের ময়মনসিংহ বা নারায়ণগঞ্জের সরকারি পুনর্বাসনকেন্দ্রে পাঠানো হয়।

গতকাল আটক হওয়া ব্যক্তিদের মধ্যে এক নারীকে পরিবারের লোকজন এসে নিয়ে গেছেন জানিয়ে আল আমিন বলেন, ওই নারীকে গতকালের অভিযানে আটকের পর আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছিল। আজ সকালে ওই নারীর মেয়ে ও জামাতা এসে ছাড়িয়ে নিয়ে গেছেন। ব্রাহ্মণবাড়িয়ার ওই নারী ভিক্ষুক নন। স্বজনদের সঙ্গে মনোমালিন্যের জেরে তিনি বাড়ি ছেড়েছিলেন। পরে রাস্তায় মানুষের কাছে হাত পাতছিলেন। বাকিরা আশ্রয়কেন্দ্রে রয়েছেন।

সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মিরপুরের আশ্রয়কেন্দ্রে এখন ৭৩ জন আটক হওয়া ব্যক্তিকে রাখা হয়েছে। আজ আরও ১৭ জনকে সেখানে নেওয়া হচ্ছে। তাঁদের রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে।

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬