নিজ বাসায় মিলল কলেজছাত্রীর গলাকাটা লাশ

১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৩৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৯ PM
কোতোয়ালি মডেল থানা, সিলেট

কোতোয়ালি মডেল থানা, সিলেট © সংগৃহীত

সিলেটের শেখঘাট এলাকার একটি বাসা থেকে সোনিয়া আক্তার (২২) নামের কলেজছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে সিলেটের খুলিয়াটুলার নীলিমা আবাসিক এলাকার ১৪ নম্বর বাসা থেকে এ লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত সোনিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও গ্রামের সেলিম মিয়ার মেয়ে এবং দক্ষিণ সুরমার নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজের সাবেক শিক্ষার্থী।

আরও পড়ুন: রাবিতে ঘুরতে আসা শিক্ষার্থী অপহরণ মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আলী মাহমুদ বলেন, প্রায় তিন বছর আগে পড়াশোনা ছাড়েন সোনিয়া। সোনিয়া পরিবারের সাথে  খুলিয়াটুলার বাসায় থাকতেন। জানা যায়, তাদের বাসায় সজিব নামের এক যুবক বসবাস করতেন। শনিবার রাতে তিনি বাড়িতে যান। এরপর ঘটনার দিন সকাল থেকে সজিব নিখোঁজ। ধারণা করা হচ্ছে, এ হত্যাকাণ্ডের সঙ্গে সজিব জড়িত। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

তিনি আরও বলেন, সোনিয়া আক্তারের গলায় ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

বাসের ভাড়া বাড়ল
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হত্যায় খুব…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আগের স্কেলেই সেপ্টেম্বরের বেতন, নতুন স্কেলের বকেয়া নিয়ে যা …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দিয়েছে ১৪২১ প্রতিষ্ঠান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জনগণের একটু কাইন্ড হওয়া দরকার, সরকারের আর কত ভর্তুকি দেওয়া …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মেডিনোভায় ডেন্টাল সার্জন নিয়োগ, আবেদন করতে পারবেন ৪০ বছর বয়…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬