মাইক্রোবাসের ধাক্কায় আহত কলেজছাত্র হাফিজুল মারা গেছেন

০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩৯ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৩ PM
নিহত কলেজছাত্র হাফিজুল ইসলাম

নিহত কলেজছাত্র হাফিজুল ইসলাম © সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধায় মাইক্রোবাসের ধাক্কায় আহত কলেজছাত্র হাফিজুল ইসলাম (২২) মারা গেছেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৫ ফেব্রুয়ারি) রাতে তাঁর মৃত্যু হয়। এদিন সকালে উপজেলার দইখাওয়া হাতিবান্ধা বাইপাস সড়কের নওদাবাসে এ দুর্ঘটনা ঘটে।

হাফিজুল ইসলাম উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের জসীর উদ্দীনের ছেলে। বড়খাতা ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র ছিলেন তিনি। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেল নিয়ে হাতীবান্ধা থেকে দইখাওয়া যাওয়ার পথে নওদাবাস এলাকায় পিছন দিক থেকে আসা মাইক্রোবাস হাফিজুলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গুরুতর আহত হন তিনি।

তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘ব্রাউন সার্জনফিশ’
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা জামায়াতের
  • ০২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে একনলা বন্দুকসহ দুই যুবক গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির মেধাতালিকা প্রকাশ ও …
  • ০২ এপ্রিল ২০২৬
সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রোটিয়া তারক…
  • ০২ এপ্রিল ২০২৬
ইস্টার সানডে উপলক্ষে বন্ধ থাকবে ঢাবির ক্লাস, চলবে পরীক্ষা
  • ০২ এপ্রিল ২০২৬