ছোট বোনকে পরীক্ষার প্রশ্নের ছবি পাঠিয়ে বড় বোন বহিষ্কৃত

০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষারতরা

পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষারতরা © ফাইল ছবি

রাজশাহীতে সরকারি নিয়োগ পরীক্ষায় মোবাইল নিয়ে প্রবেশের দায়ে ইসরাত জাহান নামে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) নগরীর হেতেমখা বহুমুখী বালিকা উচ্চবিদ্যালয়ে কর অঞ্চল রাজশাহীর নিয়োগ পরীক্ষা চলাকালে তাকে বহিষ্কার করা হয়।

হেতেমখা বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অমিনুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বহিষ্কৃত ওই পরীক্ষার্থীর নাম ইসরাত জাহান। তিনি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গম্বুজপাড়া গ্রামের জামাল উদ্দিনের মেয়ে।

অমিনুর রহমান বলেন, পরীক্ষা চলাকালীন মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তুলে তা তার ছোট বোনকে পাঠান ওই পরীক্ষার্থী। এ অপরাধে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাকে বহিষ্কার করা হয়। পরে মুচলেকা নিয়ে তার স্বামীর হাতে তুলে দেওয়া হয়েছে। রোববার তাদের আবারও ম্যাজিস্ট্রেট ডেকে পাঠিয়েছেন।

ট্যাগ: আটক
তেলের লাইনে দাঁড়িয়ে হার্ট অ্যাটাকে স্কুলশিক্ষকের মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষা উপলক্ষে আরএমপির জরুরি নিদের্শনা
  • ১২ এপ্রিল ২০২৬
‘আঙ্গুলের কালি মোছার আগেই সংস্কার মুছে দিয়েছে বিএনপি’
  • ১২ এপ্রিল ২০২৬
যে দুই শর্ত নিয়ে মতবিরোধে ঝুলে গেল ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা
  • ১২ এপ্রিল ২০২৬
৫৭টি মোবাইল ও প্রতারণার টাকা উদ্ধার করলো ঝিনাইদহ সাইবার সেল
  • ১২ এপ্রিল ২০২৬
আজ থেকে স্কুল-কলেজে তিন দিনের ছুটি শুরু, দুদিন ক্লাস চলবে ম…
  • ১২ এপ্রিল ২০২৬
close