মোটরসাইকেলের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত

০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
মোটরসাইকেলের ধাক্কায় নিহত স্কুলছাত্রের মরদেহ নিয়ে স্বজনদের আহাজারি

মোটরসাইকেলের ধাক্কায় নিহত স্কুলছাত্রের মরদেহ নিয়ে স্বজনদের আহাজারি © সংগৃহীত

নওগাঁর মহাদেবপুর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় ইজিবাইকে থাকা এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে তার মা ও বোন। নিহত স্কুলছাত্র তার মায়ের সঙ্গে মেলা দেখতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাট চকগৌরী এলাকায় এ ঘটনা ঘটে বলে মহাদেবপুর থানার ওসি মোজাফফর হোসেন নিশ্চিত করেছেন।

নিহত বিজয় স্কুলছাত্র সরকার (১৫) নওগাঁ পৌরসভার পুরাতন রেজিস্ট্রি অফিসপাড়ার সুশীল সরকার বাদলের ছেলে। সে নওগাঁ সরকারি জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় আহত বর্ষা রাণী ও তার মেয়ে শ্রদ্ধা সরকার নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্বজনদের বরাতে পুলিশ জানিয়েছে, বিজয় তার মা ও ছোট বোনের সঙ্গে ইজিবাইকে করে মহাদেবপুরের ভীমপুর এলাকায় হিন্দুবাঘা মেলা দেখতে যাচ্ছিল। পথে পেছন থেকে একটি মোটরসাইকেল তাদের ইজিবাইককে ধাক্কা দিলে ইজিবাইক উল্টে বিজয়, তার মা ও ছোট বোন আহত হন।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করালে জরুরি বিভাগের চিকিৎসক বিজয়কে মৃত ঘোষণা করেন।

ওসি মোজাফফর হোসেন জানিয়েছেন, পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।  

গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
বাড়ি থেকে বের করে দিতে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ
  • ৩১ মার্চ ২০২৬
‘শান্তির পৃথিবীতে সাগর তুই একাই থাক’ বলে দুই শিশুপুত্র নিয়ে…
  • ৩১ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
  • ৩১ মার্চ ২০২৬
সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence