রামপালের ৪৭ লাখ টাকার চুরি যাওয়া মেশিন রাজধানী থেকে উদ্ধার

০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৩৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
রামপালের ৪৭ লাখ টাকার চুরি যাওয়া মেশিন রাজধানী থেকে উদ্ধার

রামপালের ৪৭ লাখ টাকার চুরি যাওয়া মেশিন রাজধানী থেকে উদ্ধার © সংগৃহীত

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি যাওয়া ৪৭ লাখ টাকার কয়লা পরীক্ষাকরণ (মান যাচাইকরণ) মেশিনটি উদ্ধার করেছে রামপাল থানা পুলিশ। চুরি হওয়ার ২০ দিন পর শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার যাত্রাবাড়ী থেকে মেশিনটি উদ্ধার করা হয়। বাগেরহাট মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৪ জানুয়ারি রাতে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে কয়লা পরীক্ষাকরণ মেশিনটি চুরি হয়েছিল। পরে ১৫ জানুয়ারি পর্যন্ত যন্ত্রটি খুঁজে না পেয়ে চুরি যাওয়ার বিষয়টি নিশ্চিত হয় কর্তৃপক্ষ।

এরপর ৪৭ লাখ টাকা মূল্যের ওই মেশিনটি উদ্ধারে ১৬ জানুয়ারি রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের (সিকিউরিটি ও প্রশাসন) মো. অলিউল্লাহ বাদী হয়ে রামপাল থানায় একটি মামলা করেন।

আরও পড়ুন: এক যুগ পরে উৎপাদনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র

বাগেরহাটের রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন বলেন, ‘তাপবিদ্যুৎ কেন্দ্রের চুরি যাওয়া মেশিনটি তদন্তকারী কর্মকর্তার একটি টিম উদ্ধার করেছে। যন্ত্রটি থানায় নিয়ে আসার কার্যক্রম চলছে।’

প্রসঙ্গত, গত ১৪ জানুয়ারি সকাল থেকে কয়লার অভাবে উৎপাদন বন্ধ হয়ে যায় বাংলাদেশ-ইন্ডিয়া পার্টনারশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের যা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নামে পরিচিত। বন্ধ থাকার সুযোগে বিদ্যুৎ কেন্দ্র এলাকায় চুরি বেড়ে গেছে।

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬