ট্রেনের ধাক্কায় প্রাণ গেল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিনের

০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩১ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৩ PM
ট্রেনের ধাক্কায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন আব্দুর রশীদ নিহত হয়েছেন

ট্রেনের ধাক্কায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন আব্দুর রশীদ নিহত হয়েছেন © প্রতীকী ছবি

ট্রেনের ধাক্কায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন আব্দুর রশীদ (৬৯) নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে রাজধানীর উত্তরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, উত্তরা ৮ নম্বর সেক্টর এলাকার রেলগেটে রাত সোয়া ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় আব্দুর রশীদের।

নিহত আব্দুর রশীদ পাবনার সাথিয়া উপজেলার বাসিন্দা। পরিবারের সঙ্গে উত্তরা এলাকায় থাকতেন তিনি। ঘটনার সময় ওই এলাকায় বাজার করতে গিয়েছিলেন। ঘটনার পর মরদেহের পাশে ব্যাগভর্তি তরকারি পাওয়া গেছে।

রেললাইন পার হওয়ার সময় অসাবধানতাবশত ট্রেনের ধাক্কায় তার ‍মৃত্যু হয়েছে। আব্দুর রশীদ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ছিলেন তার পরিবার জানিয়েছে।

ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের দেয়াল লিখন, শিক্ষার্থ…
  • ২৩ এপ্রিল ২০২৬
যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন: অ্যাডভোক…
  • ২৩ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ …
  • ২৩ এপ্রিল ২০২৬
আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬