হাইকোর্টেও জামিন পেলেন না ‘মাদক বিজ্ঞানী’ সাঈদ

০৯ জানুয়ারি ২০২৩, ০৯:৪৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
মাদক নিয়ে গবেষণাকারী  ওনাইসী সাঈদ ওরফে রেয়ার সাঈদ

মাদক নিয়ে গবেষণাকারী ওনাইসী সাঈদ ওরফে রেয়ার সাঈদ © সংগৃহীত

বিভিন্ন ধরণের মাদক নিয়ে গবেষণা চালানো ওনাইসী সাঈদ ওরফে রেয়ার সাঈদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায়  জামিন মেলেনি হাইকোর্টেও। সোমবার (৯ জানুয়ারি) বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন আবেদনটি তালিকা থেকে বাদ দেন।

আসামিপক্ষে শুনানি করেন সাবেক আইন প্রতিমন্ত্রী মো. কামরুল ইসলাম। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া জানান, বিশেষ ক্ষমতা আইনের মামলায় ওনাইসী সাঈদ জামিন আবেদন করেছিলেন। তবে হাইকোর্ট তার জামিন আবেদনটি বাদ করে দিয়েছেন।

আরও পড়ুন: ডাকসু নির্বাচন নিয়মিত চায় ঢাবি ছাত্রলীগ

উল্লেখ্য, গত বছরের ১ আগস্ট রাতে রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে মাদক গবেষক সাঈদকে গ্রেফতার করেছিল র‍্যাব। এ সময় তার গুলশানের বাসা থেকে ১০১ গ্রাম কুশ, ৬ গ্রাম হেম্প, ০.০৫ গ্রাম মলি, ১ গ্রাম ফেন্টানল, ১৮ গ্রাম কোকেন, ১২৩ পিস এক্সট্যাসি, ২৮ পিস এডারল ট্যাবলেট জব্দ করে র‌্যাব। এছাড়াও আরও জব্দ করা হয় ২ কোটি ৪০ লাখ টাকা ও অন্তত ৫০ লাখ টাকার মার্কিন ডলার।

পরে সাঈদের কাছে তথ্য পেয়ে তার মোহাম্মদপুরের বাসায় অভিযান চালায় র‍্যাব। এ সময় সেখান থেকে বিদেশি প্রজাতির কুশ তৈরির বেশকিছু প্ল্যান্ট ও সেটআপ জব্দ করেছিলেন তাঁরা। 

সেভ দ্য চিলড্রেনে জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা
  • ০১ অক্টোবর ২০২৬
পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজে…
  • ০১ অক্টোবর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেফটি ভাল্বের সমস্যার সম…
  • ০১ অক্টোবর ২০২৬
জীবনের ১১ বছর চলে গেছে বিসিএসের পেছনে, সুপারিশ পেয়েও গেজেটে…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএস: বাদ পড়াদের বড় অংশই ঢাবির শিক্ষার্থী
  • ০১ অক্টোবর ২০২৬
স্টামফোর্ড ইউনিভার্সিটিতে বিনা মূল্যে রুশ ভাষা কোর্সের সনদ …
  • ০১ অক্টোবর ২০২৬