অন্তরঙ্গ দৃশ্য দেখে ফেলায় স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

০৯ জানুয়ারি ২০২৩, ০৬:৩৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৬ PM
নিহত রায়হান খান

নিহত রায়হান খান © সংগৃহীত

দুই যুগলের অন্তরঙ্গ দৃশ্য দেখে ফেলায় এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা করার অভিযোগে থানায় মামলা হয়েছে। রোববার (৮ জানুয়ারি) কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রায়হান খান (১৪) নিহত রায়হান খান ওই গ্রামের সৌদি প্রবাসী গিয়াস খানের ছেলে। রায়হান শংকুচাইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। এঘটনায় সোমবার (৯ জানুয়ারি) দুপুরে নিহতের মা রোজিনা বেগম বাদী হয়ে বুড়িচং থানায় মামলা করেছেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে রায়হান খান বুড়িচং উপজেলার পূর্ণমতি এলাকায় সহপাঠীদের সঙ্গে সেচ পাম্পে গোসল করছিল। এ সময় পাশের জগতপুর গ্রামের দুই বখাটে দুটি মোটরসাইকেলে দুই কিশোরীকে সঙ্গে নিয়ে ওই এলাকায় ঘুরতে আসে। বখাটেদের সঙ্গে ওই কিশোরীদের অন্তরঙ্গ ও নোংরা আচরণ দেখে রায়হান ও তার সহপাঠীরা হাসাহাসি করছিল।

এ নিয়ে দুইপক্ষে কথা কাটাকাটি হয়। এ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বখাটেরা আরো কয়েকজনকে মোবাইলফোনে খবর দিয়ে ঘটনাস্থলে এনে সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে রায়হানকে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়।

এক পর্যায়ে তারা আহত অবস্থায় রায়হানকে পাশের ঘুংগুর নদীতে ফেলে দেয়। খবর পেয়ে স্থানীয়রা রায়হানকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেলে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য গভীর রাতে ঢাকায় নেওয়ার পথে রায়হান মারা যায়।

সোমবার বিকালে রায়হানের মা রোজিনা বেগম জানান, তুচ্ছ ঘটনায় বখাটেরা তার ছেলেকে খুন করেছে। তিনি ছেলের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বুড়িচং থানার ওসি মারুফ রহমান জানান, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
অভিশংসন করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক এনএএসিপির
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিজয়ের দাবি, আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র ‘শর্ত মেনেছে’…
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়া ছাড়া ট্রাম্পের কাছে ভালো কোন…
  • ০৮ এপ্রিল ২০২৬
হামলা স্থগিত ট্রাম্পের, ২ সপ্তাহের জন্য হরমুজ খুলতে সম্মত ই…
  • ০৮ এপ্রিল ২০২৬
আজ সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ এপ্রিল ২০২৬
close